ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ

২০২৬ অক্টোবর ১৬ ১৭:৩০:৪৬
সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ

গত সপ্তাহে (১১-১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ড্রাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ১৫.৯৫ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - ইভিন্স টেক্সটাইলের ১১.৮৮ শতাংশ, এপেক্স ট্যানারীর ১১.৩৩ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১০.৯১ শতাংশ, আলিফ ইন্ড্রাস্ট্রিজের ১০.০০ শতাংশ, সমতা লেদারের ৮.৬৫ শতাংশ, ই-ক্যাবলসের ৮.২৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮.০৯ শতাংশ, রহিম টেক্সটাইলের ৭.৯৬ শতাংশ ও ডেসকো ৭.৯১ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে