ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

নির্বাহী পরিচালক হলেন বিএসইসির শেখ মাহবুবুর রহমান

২০২৬ অক্টোবর ০৮ ১০:২৫:৪৩
নির্বাহী পরিচালক হলেন বিএসইসির শেখ মাহবুবুর রহমান

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন শেখ মাহবুবুর রহমান। নতুন দায়িত্ব পেয়ে তিনি কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।গত বুধবার (৮ অক্টোবর) বিকালে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। ওই দিনই তিনি নির্বাহী পরিচালক পদে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসইসির আদেশে জানানো হয়, শেখ মাহবুবুর রহমানকে বিএসইসির পরিচালক পদ হতে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হলো, যা তার যোগদানের তারিখ হতে কার্যকর হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হলো।

শেখ মাহবুবুর রহমান ২০০৭ সালের ৪ জানুয়ারি বিএসইসিতে উপপরিচালক হিসেবে যোগদান করেন। সর্বশেষ গত ১৫ বছরের বেশি সময় ধরে তিনি বিএসইসির পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

বিএসইসিতে যোগদানের আগে তিনি প্রাইম ব্যাংক লিমিটেডে এক্সিকিউটিভ অফিসার পদে দায়িত্ব পালন করেন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে