আইপিও ছাড়াই বড় কোম্পানির তালিকাভুক্তির সুযোগ
শেয়ারবাজারে বড় দেশি ও বহুজাতিক কোম্পানিকে টানতে আইপিও ছাড়াই সরাসরি তালিকাভুক্তির সুযোগ দিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নির্দিষ্ট যোগ্যতা পূরণ করা কোম্পানিগুলো সরাসরি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারবে। বড় কোম্পানিগুলোর আইপিওতে আসতে অনীহার কারণে নতুন এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ তথ্য জানান বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
মাসুদ খান বলেন বড় কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্তির সুযোগ দিতে নতুন নিয়ম করা হচ্ছে। যেসব কোম্পানির বার্ষিক টার্নওভার অথবা মোট সম্পদের পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি তাদের এই সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিতে আইপিওর মাধ্যমে বাজারে আসা বাধ্যতামূলক হবে না।
তিনি বলেন অনেক বহুজাতিক ও বড় দেশীয় কোম্পানি আইপিওর মাধ্যমে শেয়ারবাজারে আসতে চায় না। কারণ তালিকাভুক্ত হলে তাদের বিভিন্ন ধরনের নিয়মকানুন পরিপালন করতে হয়। কর ও পরিচালনা পর্ষদসংক্রান্ত বিভিন্ন বিষয়ও থাকে। এসব কারণে বড় কোম্পানিগুলোকে তালিকাভুক্তির বাইরে রাখা উচিত নয়।
বিএসইসি চেয়ারম্যান বলেন একটি কোম্পানি তালিকাভুক্ত হলে তার বাজারমূল্য বা মূল্যায়ন তৈরি হয়। একই সঙ্গে ব্যাংক থেকেও তালিকাভুক্ত কোম্পানি ঋণ পাওয়ার ক্ষেত্রে সুবিধা পায়। প্রয়োজনে কোম্পানি পরবর্তী সময়ে রাইট শেয়ার বা পাবলিক অফারের মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে। মালিকদের জন্যও শেয়ার বিক্রির মাধ্যমে বিনিয়োগ থেকে বের হওয়ার সুযোগ তৈরি হয়।
তিনি বলেন বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসি সরাসরি কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করছে। দেশে বাজার মূলধন বাড়ানোর বড় সুযোগ রয়েছে। বর্তমানে দেশের শেয়ারবাজারের বাজার মূলধন ও জিডিপির অনুপাত মাত্র প্রায় ৬ শতাংশ। প্রতিবেশী দেশগুলোর তুলনায় এ হার অনেক কম।
মাসুদ খান বলেন শেয়ারবাজারের আকার বাড়াতে শুধু নতুন বিনিয়োগকারী আনা যথেষ্ট নয়। ভালো ও বড় কোম্পানিকে বাজারে আনতে হবে। একই সঙ্গে আইপিও ও বন্ডের সংখ্যা বাড়াতে হবে। বর্তমানে আইপিও বা বন্ড অনুমোদনে প্রায় এক থেকে দেড় মাস সময় লাগে। এই প্রক্রিয়াও দ্রুত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন বাংলাদেশের শেয়ারবাজারে দৈনিক লেনদেনের পরিমাণও তুলনামূলকভাবে কম। বর্তমানে গড়ে প্রায় ৫০০ থেকে ৫৫০ কোটি টাকার লেনদেন হয়। অথচ পাকিস্তানের বাজারে দৈনিক লেনদেন প্রায় ৬ হাজার কোটি টাকা। বাজার মূলধন বাড়লে লেনদেনও বাড়বে।
বিএসইসি চেয়ারম্যান বলেন শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোও জরুরি। বর্তমানে বাংলাদেশের বাজারে প্রায় ৯৩ শতাংশ বিনিয়োগকারী খুচরা। বিপরীতে মালয়েশিয়ার বাজারে খুচরা বিনিয়োগকারীর অংশ প্রায় ১৯ শতাংশ এবং ভারতে প্রায় ৩৩ শতাংশ। তাই বড় প্রতিষ্ঠান ও দীর্ঘমেয়াদি তহবিলকে শেয়ারবাজারে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এ জন্য করপোরেট বন্ড বাজারও বড় করার পরিকল্পনার কথা জানান তিনি। বীমা কোম্পানির জীবন তহবিলসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি তহবিলের বড় অংশ শেয়ার ও করপোরেট বন্ডে বিনিয়োগের সুযোগ তৈরি করতে চায় বিএসইসি। পাশাপাশি শেয়ার ঋণের ব্যবস্থা করে ফিউচার ও ডেরিভেটিভস বাজার চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।
মাসুদ খান বলেন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট (রেইট) চালুর কাঠামো নিয়েও কাজ চলছে। একই সঙ্গে আর্থিক বিশ্লেষকদের জন্য নিবন্ধিত ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট ব্যবস্থা চালুর নিয়ম ও প্রক্রিয়া তৈরি করা হচ্ছে।
তিনি বলেন শেয়ারবাজারকে বড় করতে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে।
পাঠকের মতামত:
- আইপিও ছাড়াই বড় কোম্পানির তালিকাভুক্তির সুযোগ
- দর বৃদ্ধির শীর্ষে ই-ক্যাবলস
- শেয়ারবাজারে পতন
- প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- আবারও ফনিক্স ফাইন্যান্স ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষনা
- দুই বছর ধরে নিফটিতে লোকসান, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে অনিশ্চয়তা, এফডিতে ৮.৫০% সুদ
- সিটি ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তের নির্দেশ
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- দর বৃদ্ধির শীর্ষে এপেক্স ফুডস
- প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ডমিনেজ স্টিলের আইপিও অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- দর বৃদ্ধির শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- শেয়ারবাজারের পতন
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- বাজার মুলধন কমেছে ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফান্ড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারের পতন
- দর বৃদ্ধির শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে
- ধানমন্ডিতে বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ৭৭% ঘোষনা
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দর বৃদ্ধির শীর্ষে সমতা লেদার
- প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- টাটা সন্স পুনর্গঠনের প্রস্তাব, লিস্টিং এড়ানোর পথ খুঁজছে ট্রাস্টস
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- দর পতনের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা
- দর বৃদ্ধির শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- ব্রোকারেজের অনিয়মে ক্ষতি : ১৭ হাজার বিনিয়োগকারীর পাশে ডিএসই
- শেয়ারবাজারে পতন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- এপেক্স স্পিনিংয়ের মেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ফনিক্স ফাইন্যান্স ফান্ডের উদ্যোক্তার ইউনিট বিক্রির ঘোষনা
- বিএসইসির তদন্তের আওতায় এটিসি শরিয়াহ ইউনিট ফান্ড
- বিএসআরএমে বিক্রি-মুনাফায় টানাপোড়েন, ঋণে চাপ
- এনভয় টেক্সটাইলের ৩২.৫০% লভ্যাংশ ঘোষনা
- শেয়ারবাজারে পতন
- এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- আইপিও ছাড়াই বড় কোম্পানির তালিকাভুক্তির সুযোগ
- দর বৃদ্ধির শীর্ষে ই-ক্যাবলস
- শেয়ারবাজারে পতন
- প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- আবারও ফনিক্স ফাইন্যান্স ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষনা
- দুই বছর ধরে নিফটিতে লোকসান, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে অনিশ্চয়তা, এফডিতে ৮.৫০% সুদ
- সিটি ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তের নির্দেশ














