ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাবমেরিন কেবলের ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা

২০২৬ অক্টোবর ১৭ ১০:৪৬:০৬
সাবমেরিন কেবলের ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন কেবলের পরিচালনা পর্ষদ ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৪৭.৫০% নগদ লভ্যাংশ ঘোষনা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৩.৬১ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০২.৩৯ টাকায়।

সাবমেরিন কেবলের লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ২০ ডিসেম্বর বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ১৭ নভেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

এর আগে গত ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় বাংলাদেশ সাবমেরিন কেবলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪০% নগদ লভ্যাংশ ঘোষনা করে। কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা হয় ৯.৯৩ টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে