ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারে উত্থান

২০২৬ অক্টোবর ১৯ ১৫:২২:১৭
শেয়ারবাজারে উত্থান

বেশ কিছুদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক পতনে রয়েছে। তবে লেনদেনের নিম্ন প্রবণতা ছিল আরও বেশি হারে। এতে করে শনিবারের লেনদেন চলতি বছরের সর্বনিম্নে নেমে যায়। তবে পূজার ছুটিতে যাওয়ার আগে শেষ কার্যদিবস মূল্যসূচক ও লেনদেন বেড়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫১ পয়েন্টে। যা এ সপ্তাহের রবিবার ১১ পয়েন্ট ও শনিবার ১৯ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৫০২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৩৬৫ কোটি ৬১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৩৭ কোটি ২ লাখ টাকার বা ৩৭ শতাংশ।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৭ টি বা ৪৯.০৮ শতাংশের। আর দর কমেছে ১৩৬ টি বা ৩৫.৭০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৮ টি বা ১৫.২২ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৫০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৪ টির, কমেছে ৬৪ টির এবং পরিবর্তন হয়নি ২২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৬০৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইর সূচকটি ৩৬ পয়েন্ট কমেছিল এবং লেনদেন হয়েছিল ৮ কোটি ৭৯ লাখ টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে