ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান

২০২৬ অক্টোবর ১৯ ১৫:৩৫:৪৫
কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান

দেশের শেয়ারবাজারে কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে ছয়টি ব্রোকারেজ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর অনুকূলে নিবন্ধন সনদ ইস্যুর বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে এ লক্ষ্যে লেটার অব ইনটেন্ট (এলওআই) ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

সোমবার (১৯ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩৫তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নীতিগত অনুমোদন পাওয়া ছয়টি প্রতিষ্ঠান হলো—সোহেল সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড, বি রিচ লিমিটেড, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড।

বিএসইসির সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর সুপারিশের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়েছে। নিবন্ধন সনদ ইস্যুর প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে লেটার অব ইনটেন্ট ইস্যু করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে