ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

পেনিনসুলা চিটাগাংয়ের বড় লোকসান

২০২৫ জানুয়ারি ২৮ ১০:২৫:০৫
পেনিনসুলা চিটাগাংয়ের বড় লোকসান

শেয়ারবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগাংয়ের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ২৫৫ শতাংশ লোকসান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৩৯) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.১১) টাকা। এতে করে লোকসান বেড়েছে ০.২৮ টাকা বা ২৫৫ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০৮) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে লোকসান হয়েছিল (০.০১) টাকা। এতে করে লোকসান বেড়েছে ০.০৭ টাকা বা ৭০০ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৮৮ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে