জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
শেয়ারবাজারে তালিকাভুক্ত জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিনিয়োগের ন্যায্য মূল্যায়ন এখনো সম্পন্ন হয়নি। পাশাপাশি কোম্পানিটির ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত উৎসে কর্তন করা আয়কর ও মূল্য সংযোজন করের (ভ্যাট) পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। এ ছাড়া পাওনা আদায়ে সম্ভাব্য লোকসানের বিপরীতে সংরক্ষিত অর্থ নির্ধারণেও সুনির্দিষ্ট নীতিমালা ও পাওনার বয়সভিত্তিক বিশ্লেষণের ঘাটতি রয়েছে। কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে এসব বিষয় তুলে ধরেছেন নিরীক্ষক।
নিরীক্ষকের প্রতিবেদনে বলা হয়েছে, মালাদেশ ইন্টারন্যাশনাল (প্রাইভেট) লিমিটেডে জিকিউ বলপেনের বিনিয়োগের পরিমাণ ২ কোটি ১৬ লাখ ৬৭ হাজার ৩৮০ টাকা। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত এই বিনিয়োগের ন্যায্য মূল্যায়ন চলমান ছিল। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জমিসহ অন্তর্নিহিত সম্পদের আনুমানিক ন্যায্য মূল্যের ভিত্তিতে নিরীক্ষক আশা প্রকাশ করেছেন, এ বিনিয়োগের ফল কোম্পানির জন্য ইতিবাচক হতে পারে। তবে মূল্যায়ন সম্পন্ন না হওয়ায় বিনিয়োগটির প্রকৃত ন্যায্য মূল্য এখনো চূড়ান্ত হয়নি।
নিরীক্ষা প্রতিবেদনে কোম্পানিটির বকেয়া কর ও ভ্যাটের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত উৎসে কর্তন করা ৬ লাখ ২০ হাজার ৭৪ টাকা ভ্যাট এবং ৮ লাখ ৪০ হাজার ৭৩৯ টাকা আয়কর সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি। সব মিলিয়ে বকেয়া কর-ভ্যাটের পরিমাণ দাঁড়ায় ১৪ লাখ ৬০ হাজার ৮১৩ টাকা।
তবে নিরীক্ষকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোম্পানিটি বকেয়া অর্থ পরিশোধের প্রক্রিয়ায় রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ২৬ জুলাই ৯৪ হাজার ৭৭০ টাকা আয়কর এবং একই বছরের ১৫ সেপ্টেম্বর ১ লাখ ১৮ হাজার ৫৪৬ টাকা ভ্যাট পরিশোধ করা হয়েছে। অর্থাৎ মোট ২ লাখ ১৩ হাজার ৩১৬ টাকা পরিশোধ করা হলেও অবশিষ্ট ১২ লাখ ৪৭ হাজার ৪৯৭ টাকা তখনো সরকারি কোষাগারে জমা দেওয়া বাকি ছিল।
এ ছাড়া কোম্পানিটির গ্রাহক ও অন্যান্য পাওনা থেকে অর্থ আদায় না হওয়ার ঝুঁকি মোকাবিলায় সংরক্ষিত অর্থ নির্ধারণের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। আর্থিক বিবরণীর নোট ৮ ও ২৩.০৬ অনুযায়ী, অনাদায়ী পাওনার বিপরীতে ১০ লাখ ১৯ হাজার ৫২২ টাকা সংস্থান রেখেছে কোম্পানিটি। তবে এ সংস্থান নির্ধারণে কোনো আনুষ্ঠানিক নীতিমালা কিংবা পাওনার বয়সভিত্তিক বিশ্লেষণ অনুসরণ করা হয়নি। নিরীক্ষকের মতে, এ ধরনের সংস্থান নির্ধারণের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা ও পাওনার বয়সভিত্তিক বিশ্লেষণ থাকা প্রয়োজন।
অন্যদিকে, কোম্পানির নামের শেষে পাবলিক লিমিটেড কোম্পানির পরিচিতি ‘পিএলসি.’ যুক্ত না করার বিষয়টিও নিরীক্ষকের প্রতিবেদনে উঠে এসেছে। কোম্পানি আইন, ১৯৯৪-এর ১১এ ধারার উল্লেখ করে নিরীক্ষক বলেছেন, আইন অনুযায়ী নামের শেষে ‘পিএলসি.’ যুক্ত করা হয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত বিধান পরিপালনে কোম্পানির ব্যবস্থাপনাকে পদক্ষেপ নিতে পরামর্শ দেওয়া হয়েছে। তবে নিরীক্ষকের ভাষ্য অনুযায়ী, নামের এই ত্রুটির নিরীক্ষাধীন আর্থিক বিবরণীতে সরাসরি কোনো আর্থিক প্রভাব নেই।
পাঠকের মতামত:
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- শেয়ারবাজারে উত্থান
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সোনালী আঁশের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- বড় আইপিও নিয়ে আসছে মুকেশ আম্বানির জিয়ো
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিকন ফার্মার ১১% লভ্যাংশ ঘোষনা
- বাজার মূলধন কমেছে ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান
- দর পতনের শীর্ষে বিআইএফসি
- দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নাহি অ্যালুমিনিয়ামের ২.২৫% লভ্যাংশ ঘোষনা
- বিএসআরএম লিমিটেডের ৫৫% লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের ৬% লভ্যাংশ ঘোষনা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে
- দর বুদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- কারন ছাড়াই আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে উত্থান
- ২০ কোটি টাকার পাঁচ সম্পত্তির মূল্য নির্ধারণ করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে
- অর্থমন্ত্রীর আশ্বাসে চাঙা ভারতের শেয়ারবাজার, সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- রূপালি লাইফের ৪২ কোটি টাকা আত্মসাত
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
- এপেক্স ট্যানারির ‘নো ডিভিডেন্ড’
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’, স্বল্পমেয়াদে ‘এসটি-১’
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- বেক্সিমকোর শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ভবিষ্যৎ সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- তাকাফুল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে
- জিকিউ বলপেনের লভ্যাংশ ঘোষনা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














