হাজার কোটি টাকার বন্ড কেলেঙ্কারি: নিরীক্ষককে এফআরসিতে পাঠাচ্ছে বিএসইসি
হাজার কোটি টাকার শ্রীপুর টাউনশিপ বন্ডে অনিয়মের ঘটনায় এবার নিরীক্ষক প্রতিষ্ঠান এমজে আবেদিন অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নিরীক্ষার দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর আগে বন্ডের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছিল।
বিএসইসি সূত্রে জানা গেছে, শ্রীপুর টাউনশিপ লিমিটেডের এক হাজার কোটি টাকার বন্ড নিয়ে অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে নিরীক্ষক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কারণ দর্শানোর শুনানি হয়। শুনানি শেষে কমিশন মনে করেছে, এমজে আবেদিন অ্যান্ড কোম্পানি তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়টি এফআরসিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে কমিশনের এনফোর্সমেন্ট বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।
বিএসইসির তদন্তে অভিযোগ উঠেছে, বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থের বড় অংশ প্রকল্পের উন্নয়নকাজে ব্যয় না করে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানান্তর করা হয়েছিল। বেক্সিমকো গ্রুপের আবাসন খাতের প্রতিষ্ঠান শ্রীপুর টাউনশিপ রাজধানীর কাছাকাছি ‘মায়ানগর’ নামে একটি নগর গড়ে তোলার পরিকল্পনায় পাঁচ বছর মেয়াদি এই বন্ড ইস্যু করে। প্রকল্পে প্রায় ১৮ হাজার অ্যাপার্টমেন্টের পাশাপাশি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, পার্ক, বিপণিবিতান ও বাণিজ্যিক স্থাপনা নির্মাণের পরিকল্পনা ছিল।
প্রকল্পটির মালিকানায় বেক্সিমকোর অংশ ছিল ৭৫ শতাংশ এবং শ্রীপুর টাউনশিপের ২৫ শতাংশ। প্রকল্প বাস্তবায়নের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনে এক হাজার কোটি টাকার শূন্য কুপন বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয়।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বন্ডের অর্থ থেকে ৮০০ কোটি টাকার বেশি প্রকল্পের উন্নয়ন ব্যয় দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের হিসাবে স্থানান্তর করা হয়েছিল। তবে বিএসইসির তদন্তে অভিযোগ করা হয়, ওই অর্থের বিপরীতে প্রকল্পে বাস্তব নির্মাণকাজ হয়নি। তদন্ত চলাকালে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও প্রকল্পে বাস্তব নির্মাণকাজ না হওয়ার কথা জানিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানান্তরিত অর্থ পরে সংশ্লিষ্ট মালিকপক্ষ ও শ্রীপুর টাউনশিপের ব্যবস্থাপনার কাছে ফেরত দেওয়া হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে।
তদন্তকারীদের দাবি, শ্রীপুর টাউনশিপ ৩৩৫ কোটি টাকার পরিশোধিত মূলধন দেখালেও ওই অর্থ স্থায়ীভাবে কোম্পানির হিসাবে ছিল না। একই অর্থ বারবার ব্যাংকে জমা ও উত্তোলনের মাধ্যমে কাগজে-কলমে মূলধনের চিত্র তৈরি করা হয়েছিল। তদন্তে এসব লেনদেনকে সম্ভাব্য প্রতারণা, জালিয়াতি, সংঘবদ্ধ আর্থিক অপরাধ ও অর্থ পাচারের অভিযোগের সঙ্গে সম্পর্কিত হিসেবে বিবেচনা করা হয়েছে।
এ ঘটনায় অধিকতর ফৌজদারি তদন্তের জন্য গত ২৬ জুলাই বিএসইসি তদন্ত প্রতিবেদন সিআইডিতে পাঠায়। কমিশনের তদন্তে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের পাশাপাশি সম্ভাব্য ফৌজদারি অপরাধের বিষয় উঠে আসায় এ পদক্ষেপ নেওয়া হয়। এবার নিরীক্ষক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এফআরসিতে পাঠানোর সিদ্ধান্তের ফলে বন্ডটির নিরীক্ষা কার্যক্রমও তদন্তের আওতায় আলোচনায় এসেছে।
বন্ডটির শতভাগ গ্যারান্টার ছিল আইএফআইসি ব্যাংক। এ বন্ডের মাধ্যমে প্রায় ৭ হাজার ১৭৩ জন সাধারণ বিনিয়োগকারীর কাছ থেকে এক হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। ফলে অর্থের ব্যবহার নিয়ে ওঠা অভিযোগের পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব পালনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
এর আগে বন্ড ইস্যুতে অনিয়মের ঘটনায় বিএসইসি আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক ভাইস চেয়ারম্যান আহমেদ শায়ান ফজলুর রহমানকে আজীবনের জন্য শেয়ারবাজার-সংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিষিদ্ধ করে। তাঁদের যথাক্রমে ১০০ কোটি ও ৫০ কোটি টাকা জরিমানাও করা হয়।
এ ছাড়া বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। সাবেক কমিশনার ড. শামসুদ্দিন আহমেদকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ এবং আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ারকে পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়। আইএফআইসি ইনভেস্টমেন্টের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদকেও পাঁচ বছরের জন্য শেয়ারবাজার-সংশ্লিষ্ট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়।
পাঠকের মতামত:
- হাজার কোটি টাকার বন্ড কেলেঙ্কারি: নিরীক্ষককে এফআরসিতে পাঠাচ্ছে বিএসইসি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- শেয়ারবাজারে উত্থান
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সোনালী আঁশের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- বড় আইপিও নিয়ে আসছে মুকেশ আম্বানির জিয়ো
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিকন ফার্মার ১১% লভ্যাংশ ঘোষনা
- বাজার মূলধন কমেছে ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান
- দর পতনের শীর্ষে বিআইএফসি
- দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নাহি অ্যালুমিনিয়ামের ২.২৫% লভ্যাংশ ঘোষনা
- বিএসআরএম লিমিটেডের ৫৫% লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের ৬% লভ্যাংশ ঘোষনা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে
- দর বুদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- কারন ছাড়াই আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে উত্থান
- ২০ কোটি টাকার পাঁচ সম্পত্তির মূল্য নির্ধারণ করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে
- অর্থমন্ত্রীর আশ্বাসে চাঙা ভারতের শেয়ারবাজার, সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- রূপালি লাইফের ৪২ কোটি টাকা আত্মসাত
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
- এপেক্স ট্যানারির ‘নো ডিভিডেন্ড’
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’, স্বল্পমেয়াদে ‘এসটি-১’
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- বেক্সিমকোর শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ভবিষ্যৎ সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














