ইন্ডাস্ট্রির সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করল রেস পরিচালিত ফান্ডগুলো
শেয়ারবাজারের মন্দায়ও দেশের বৃহত্তম মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করা রেস অ্যাসেট ম্যানেজম্যান্টের ৮ ফান্ডের ট্রাস্টি ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় প্রায় ১০১ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে সোমবার (২১ আগস্ট) ৪ ফান্ডের ৪১ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এর আগে গত ১৩ আগস্ট ৪ ফান্ডের ৬০ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে চলমান বৈশ্বিক মন্দায় দেশের শেয়ারবাজারও ভালো যাচ্ছে না। দীর্ঘদিন ধরেই বাজারে এই মন্দা অবস্থা বিরাজ করছে। যাতে করে শেয়ারবাজার আয়ের প্রধান উৎস হিসেবে ফান্ডগুলোর ওই সময় মুনাফায় ধস নামে।তারপরেও রেস ম্যানেজমেন্টের ফান্ডগুলো ভালো লভ্যাংশ ঘোষণা করেছে।
রেসের ৮ ফান্ডের (অতালিকাভুক্ত ১টি) ট্রাস্টি ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় ১০০ কোটি ৯৪ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। এরমধ্যে তালিকাভুক্ত ৭ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৯৯ কোটি ৬ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যেখানে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালিত ৮টি ফান্ড থেকে ২১ কোটি ৯৬ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
রেসের ৮ ফান্ডের মধ্যে সোমবার ৪টির ট্রাস্টি গড়ে ৪.১৩% হারে ৪০ কোটি ৭০ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে গত ১৩ আগস্ট ৪ ফান্ডের (অতালিকাভুক্ত ১টি) জন্য গড়ে ৪.৬৩% হারে ৬০ কোটি ১৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষনা করা হয়।
এই প্রসঙ্গে বাজার সংশ্লিষ্টরা বলেন, "মার্কেট সূচক ২০২২-২৩ অর্থবছরে ০.৫% পতন হওয়া সত্ত্বেও মিউচুয়াল ফান্ড গুলি নগদ ডিভিডেন্ড দিচ্ছে, তা অ্যাসেট ম্যানেজারদের দক্ষতার পরিচয়। তারা হাতে গুনা ভাল কিছু শেয়ারে বিনিয়োগ এবং রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে এই পারফরমেন্স ধরে রাখতে পারছেন সার্বিক অর্থনীতি এবং শেয়ার বাজারের প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েও।"
এদিকে ফান্ডগুলো ১০ টাকা অভিহিত মূল্য বিবেচনায় লভ্যাংশ ঘোষণা করলেও সবগুলোর ইউনিট দর ১০ টাকার নিচে অবস্থান করছে। যে কারনে প্রকৃত লভ্যাংশ (ডিভিডেন্ড ইল্ড) ফান্ডগুলোর ঘোষণার তুলনায় বেশি হবে।
সোমবার রেসের সর্বোচ্চ ৭% হারে (অভিহিত মূল্য বা ১০ টাকা বিবেচনায়) লভ্যাংশ ঘোষণা করা ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর রয়েছে ৬.৫০ টাকা। এই ৬.৫০ টাকার উপর লভ্যাংশ পাওয়া যাবে ০.৭০ টাকা। অর্থাৎ ডিভিডেন্ড ইল্ড বা প্রকৃত লভ্যাংশের হার হবে ১০.৭৭%।
ফান্ডগুলোর মধ্যে সোমবার লেনদেন শেষে সর্বোচ্চ ৬.৫০ টাকায় রয়েছে ইবিএল এনআরবি ফান্ড। আর সর্বনিম্ন ৫.১০ টাকায় আছে পপুলার লাইফ ফার্স্ট ফান্ড।
নিম্নে সোমবার শেয়ারবাজারে তালিকাভুক্ত রেস ম্যানেজমেন্টের পরিচালিত ফান্ডগুলোর লভ্যাংশের বিস্তারিত তুলে ধরা হল-
|
ফান্ডের নাম |
লভ্যাংশের হার |
লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা) |
ইউনিট দর (টাকা) |
ডিভিডেন্ড ইল্ড |
|
ইবিএল এনআরবি ফান্ড |
৭% |
১৫.৭০ |
৬.৫০ |
১০.৭৭% |
|
এবি ব্যাংক ফার্স্ট ফান্ড |
৫% |
১১.৯৫ |
৫.২০ |
৯.৬২% |
|
পপুলার লাইফ ফার্স্ট ফান্ড |
২.৫০% |
৭.৪৮ |
৫.১০ |
৪.৯০% |
|
পিএইচপি ফার্স্ট ফান্ড |
২% |
৫.৬৪ |
৫.২০ |
৩.৮৫% |
|
তালিকাভুক্ত ৪টি ফান্ড |
গড় ৪.১৩% |
৪০.৭৭ কোটি টাকা |
গড়-৫.৫০ টাকা |
এর আগের গত ১৩ আগস্ট রেসের ৪ ফান্ডের (অতালিকাভুক্ত ১টি) ট্রাস্টি ৪.৬৩% হারে ৬০ কোটি ১৭ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষনা করে। এরমধ্যে তালিকাভুক্ত ৩ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ৪.৩৩% হারে ৫৮ কোটি ২৯ লাখ টাকার লভ্যাংশ ঘোষণা করা হয়।
নিম্নে গত ১৩ আগস্ট রেস ম্যানেজমেন্টের পরিচালিত ৩টি তালিকাভুক্ত ফান্ডের ঘোষিত লভ্যাংশের বিস্তারিত তুলে ধরা হল-
|
ফান্ডের নাম |
লভ্যাংশের হার |
লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা) |
ইউনিট দর (টাকা) |
ডিভিডেন্ড ইল্ড |
|
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড |
৫% |
৩৮.৮১ |
৫ |
১০% |
|
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড |
৫% |
১৫.১৮ |
৫.৬০ |
৮.৯৩% |
|
এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড |
৩% |
৪.৩০ |
৫.৮০ |
৫.১৭% |
|
তালিকাভুক্ত ৩টি ফান্ড |
গড় ৪.৩৩% |
৫৮.২৯ কোটি টাকা |
গড়-৫.৪৭ টাকা |
উল্লেখ্য, এ বছর রেস ম্যানেজমেন্ট পরিচালিত শেয়ারবাজারে অতালিকাভুক্ত রেস স্পেশাল অপরচুনিটিজ ইউনিট ফান্ড থেকে ৫.৫০% হারে ১ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
পাঠকের মতামত:
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে পতন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে, নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- ফাস ফাইন্যান্স: ৯৯.৯৯% ঋণ খেলাপি
- দর বৃদ্ধির শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে পতন
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’, স্থিতিশীল পূর্বাভাস
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- এনভয় টেক্সটাইলের শেয়োরে সর্বোচ্চ লেনদেন
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘এএ-’
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- সোমবার লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ভয়াবহ ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে পতন
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- এসইএমএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে এসজিএম আয়োজন
- দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন
- আইটি কনসালটেন্টসে সচিব নিয়োগ
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














