হিন্দিতে বাংলাদেশি সিনেমা, দেশীয় ছবির নতুন বাজার
ভারতে যাচ্ছে বাংলাদেশি সিনেমা। সেখানে হিন্দিতে ডাব করে স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছবিগুলো মুক্তি দেওয়া হচ্ছে। মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান এনফিক্সস প্রাইভেট লিমিটেড এরই মধ্যে বাংলাদেশের ছয়টি ছবির হিন্দি ডাবিং ডিজিটাল স্বত্ব কিনেছে। এতে দেশীয় সিনেমা আয়ের নতুন একটি ক্ষেত্র পেল।
খবরটি নিশ্চিত করে এনফিক্সস প্রাইভেট লিমিটেডের বাংলাদেশ প্রতিনিধি চলচ্চিত্র পরিচালক ফয়সাল আহমেদ বলেন, ‘এ পর্যন্ত ছয়টি ছবি নেওয়া হয়েছে। আরও কিছু ছবি নেওয়ার প্রক্রিয়া চলছে। ব্যবসা হলে এখান থেকে নিয়মিতই ছবি কিনবে প্রতিষ্ঠানটি। ২০২১ সালের নভেম্বর থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে।’ হিন্দি ডাবিং স্বত্ব কেনা ছবিগুলো হলো ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২’, ‘শান’, ‘তালাশ’ ও ‘লোকাল’।
এনফিক্সস বাংলাদেশি সিনেমা নিতে আগ্রহী হলো কীভাবে? জানতে চাইলে ফয়সাল বলেন, ‘আমাদের “মিশন এক্সট্রিম”ছবিটি দুবাইতে মুক্তি পেয়েছিল। ওই সময় কোনোভাবে তারা ছবিটির ট্রেলার দেখেছিল। এরপর আমার সঙ্গে যোগাযোগ করে তারা বাংলাদেশে আসে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আমাদের এখানকার কয়েকজন প্রযোজকের মিটিং হয়। এরপর এখান থেকে ছবি কেনার আগ্রহ প্রকাশ করে তারা।’
ফয়সাল আহমেদ মনে করেন, এটি বাংলা সিনেমার নতুন একটা বাজার হতে পারে। তিনি বলেন, ‘বাংলা সিনেমার জন্য এটি গুড সাইন। বাংলা সিনেমার জন্য সম্পূর্ণ নতুন একটি ক্ষেত্র তৈরি হলো। এতে প্রযোজকের বাড়তি আয়ও হবে। তারা ছবিগুলো মূল্যও ভালো দিচ্ছে। এমনও দেখলাম, হল থেকে কয়েকটি ছবির যে টাকা এসেছে, এখান থেকে তার চেয়ে বেশি টাকা পেয়েছে ছবিগুলো। ঠিকমতো বিষয়টি ক্যারি করতে পারলে ভারতের মতো বিশাল হিন্দিভাষীর দেশে আমাদের সিনেমার বড় বাজার তৈরি হতে পারে।’
ভারতের ‘আলট্রা ইন্ডিয়া’ নামে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে গত মার্চে ‘ঢাকা অ্যাটাক’ হিন্দি ডাবিংয়ে মুক্তি পেয়েছে। দর্শক ভিউ ৬০ লাখ পার হয়ে গেছে। বাকি ছবিগুলো ডাব করে মুক্তির প্রস্তুতি চলছে, জানালেন বাংলাদেশের এই প্রতিনিধি। তিনি বলেন, ‘শুধু আলট্রা ইন্ডিয়ায় নয়, অ্যামাজন প্রাইমেও আমাদের সিনেমা একই সঙ্গে বাংলা ও হিন্দি ডাবিংয়ে মুক্তির প্রক্রিয়া চলছে।’
এমনিতে সাধারণত দক্ষিণি সিনেমার হিন্দি ডাবিং স্বত্ব কিনে থাকে এনফিক্সস প্রাইভেট লিমিটেড। বাংলাদেশি সিনেমার প্রতি আগ্রহী হলেন কেন, জানতে চাইলে মুম্বাই থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নিতিন কুমার বলেন, ‘বাংলাদেশি সিনেমাকে এখানে এক্সপ্লোর করার জন্য কাজটি করছি আমরা। এ সময়ের কিছু কিছু সিনেমা দেখে মনে হয়েছে বাংলা সিনেমার একটি প্রমিজিং ব্যাপার আছে। তা ছাড়া এখানে হিন্দিভাষীর বিশাল দর্শক। যদি বাংলাদেশি সিনেমা হিন্দি ডাবিংয়ে দর্শক ধরতে পারে, তাহলে এখানে ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশি সিনেমার ভালো ব্যবসা সম্ভব।’
হিন্দি ডাবিং স্বত্ব বিক্রি হওয়া ‘তালাশ’ ও ‘লোকাল’ ছবি দুটির প্রযোজক ও নায়ক আদর আজাদ বলেন, ‘দুটি ছবির ভালো দাম পেয়েছি। এটি আমাদের সিনেমার জন্য বাড়তি একটা আয়। আগে যেটি ভাবিইনি। এভাবে আমাদের ছবির হিন্দি ডাবিং স্বত্ব যদি তারা নিয়মিত কিনতে থাকে, তাহলে বাংলাদেশি সিনেমার নতুন একটি আয়ের পথ তৈরি হবে। শুধু আয়ই নয়, আন্তর্জাতিকভাবে শিল্পীদেরও একটা পরিচিতি তৈরি হবে।’
বিষয়টিকে বাংলা সিনেমার জন্য প্রচণ্ড ইতিবাচক হিসেবে দেখছেন পরিচালক সমিতির সভাপতি ও গুণী নির্মাতা কাজী হায়াৎ। তিনি বলেন, ‘এটি বাংলা সিনেমার জন্য দারুণ সুখবর। কয়েক বছর আগে থেকেই ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে আমাদের সিনেমার দর্শক তৈরি হয়েছে। প্রতিবছর অনেকগুলো ছবি সেখানে মুক্তি পাচ্ছে। এবার বাংলা সিনেমার আরেকটা পথ তৈরি হলো। এখন সিনেমার কিছু রক্ত সঞ্চালন হবে। এতে আমাদের বাজার বেড়ে যাবে, আমাদের সিনেমার পরিচিতি বাড়বে। প্রযোজকদের বাড়তি আয় হবে। পুরোনো প্রযোজকের সঙ্গে নতুন প্রযোজকও আসবে, বেশি বেশি সিনেমা তৈরি হবে, ভালো সিনেমা তৈরির তাগিদ বাড়বে।’
পাঠকের মতামত:
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- সোমবার লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ভয়াবহ ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে পতন
- মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- এসইএমএল শরিয়াহ ফান্ডকে বে-মেয়াদীতে রূপান্তরে এসজিএম আয়োজন
- দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন
- মালেক স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ডেসকোর প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন
- আইটি কনসালটেন্টসে সচিব নিয়োগ
- শেয়ারবাজারে আতঙ্কের আগস্ট
- বিএসইসির ১৩ কর্মকর্তার পরিচালক পদে পদোন্নতি
- ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে ডেরিভেটিভস লেনদেনের সম্ভাবনা
- দর পতনের শীর্ষে ইয়াকিন পলিমার
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- প্রিমিয়ার লিজিংয়ের এজিএমের তারিখ পরিবর্তন
- ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- এজিএম এর তারিখ জানিয়েছে বিআইএফসি
- লাভেলোর শেয়ার কারসাজি, জরিমানা ২ কোটি ২০ লাখ টাকা
- ধসের বাজারে চিনির শেয়ারে উল্লম্ফন
- ফনিক্স ফাইন্যান্সের তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- সোমবারও শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এশার্প ইন্ড্রাস্ট্রিজ
- দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ছেলেমেয়েদের ১ কোটি ৯৫ লাখ শেয়ার উপহার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- সময়মতো অডিট রিপোর্ট না দেওয়ায় অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- পাওনা পরিশোধের আগে ক্রেস্টের নতুন ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বিএসইসি
- আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বকেয়া দাবি পরিশোধ
- বাজার মূলধন কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














