ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

লোকসানে লভ্যাংশ দেবে না বিআইএফসি

২০২৪ ডিসেম্বর ৩০ ১০:৫১:৪২
লোকসানে লভ্যাংশ দেবে না বিআইএফসি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৫.৬৬) টাকা। আর ২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১১৯.৪৫) টাকায়।

বিআইএফসির ঘোষিত ‘নো’ ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভার (এজিএম) তারিখ পরে জানানো হবে। তবে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামি ৬ ফেব্রুয়ারি রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে