সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কয়েকশ কর্মকর্তা-কর্মচারী উচ্চ বেতন-ভাতা পেলেও তারা পরিচালন ব্যয় মেটানোর মতো আয় করতে পারছেন না। অথচ ১৩ বছর আগে অনেক স্বপ্ন নিয়ে অলাভজনক থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছিল ডিএসই ও সিএসই। বর্তমানে প্রতিষ্ঠান দুটির মুনাফার বড় ভরসা হয়ে উঠেছে শেয়ারহোল্ডারদের দেওয়া অর্থ ফিক্সড ডিপোজিট রিসিট (এফডিআর) ও বন্ডে বিনিয়োগ থেকে পাওয়া সুদ এবং অন্যান্য আয়। অর্থাৎ, মূল ব্যবসায় লোকসান থাকলেও বিনিয়োগ থেকে অর্জিত সুদের ওপর ভর করেই মুনাফা করছে স্টক এক্সচেঞ্জ দুটি। আর সেই সুদের একটি অংশ নিচ্ছেন প্রতিষ্ঠান দুটির কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু শেয়ারহোল্ডাররা পাচ্ছেন নামমাত্র লভ্যাংশ।
শ্রমিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে শ্রম আইনে কোম্পানির মুনাফার উপর ৫ শতাংশ হারে ওয়াকার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠনের বিধান করা হয়েছে। তবে ডিএসইতে কোন শ্রমিক না থাকলেও এই ফান্ড গঠন করে কয়েক বছর ধরে নিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। অথচ ব্যাংক, বিমা ও লিজিং কোম্পানিতে শ্রমিক নাই বিধায় এই ফান্ড গঠন করা হয় না।
ডিএসইর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত ৬ অর্থবছরে ডব্লিউপিপিএফ ফান্ড গঠন করে ডিএসই থেকে ৩২ কোটি ৩৩ লাখ টাকা নেওয়া হয়েছে। এরমধ্যে ২০১৯-২০ অর্থবছরে ২.৬৫ কোটি টাকা, ২০২০-২১ অর্থবছরে ৭.৮৩ কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরে ৯.০২ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৫.৩৫ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ৪.০৬ কোটি টাকা ও ২০২৪-২৫ অর্থবছরে ৩.৪২ কোটি টাকা গঠন করা হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম আগামীর সময়কে বলেন, ডব্লিউপিপিএফ গঠন করতে হয় পরিচালন মুনাফা হলে। পরিচালনা মুনাফা ছাড়া সুদের উপর এই ফান্ড গঠন করা আইনের ব্যত্যয়। সুদ আয়ের উপরতো কর্মকর্তাদের কোন ভূমিকা নেই। অতএব সেটার উপর ওই ফান্ড গঠন করে কর্মকর্তাদের নেওয়া ঠিক না। এটা স্টক এক্সচেঞ্জের শেয়ারহোল্ডারদের ভাবা উচিত।
ডিএসইর সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী আগামীর সময়কে বলেন, শ্রমিক নেই বলে ব্যাংকগুলো ডব্লিউপিপিএফ গঠন করে না। অথচ ডিএসই ব্যাংকের চেয়ে উচ্চ বেতনে রাখা কর্মকর্তাদের এই ফান্ড দেয়। সেটা আবার মূল ব্যবসায় কর্মকর্তারা মুনাফা অর্জনে ব্যর্থ হওয়ার পরেও। এটা যৌক্তিক না। অথচ ডিএসইর শেয়ারহোল্ডাররা দুরবস্থার মধ্যে রয়েছে।
জানা গেছে, ডিএসইর ২০২৪-২৫ অর্থবছরে ৩ কোটি ৪২ লাখ টাকার ডব্লিউপিপিএফ ফান্ড গঠন করা হলেও ওই অর্থবছরে স্টক এক্সচেঞ্জটির পরিচালন লোকসান হয় ৪৯ কোটি ৪৩ লাখ টাকা। ওই অর্থবছরে ডিএসইর ১০১ কোটি ৩ লাখ টাকা পরিচালন আয়ের বিপরীতে ১৫০ কোটি ৪৬ লাখ টাকা পরিচালন ব্যয় হয়েছিল।
তবে প্রতিষ্ঠানটির ২০২৪-২৫ অর্থবছরে পরিচালনের বাহিরে এফডিআর ও ট্রেজারি বন্ড-বিল থেকে সুদ আয় হয় ৯৪ কোটি ১১ লাখ টাকা। শেয়ারহোল্ডারদের অর্থে অর্জিত ওই সুদ আয়ের উপর কর্মকর্তাদের জন্য ডব্লিউপিপিএফ বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৪২ লাখ টাকা। অথচ ওই সুদ আয় করতে ডিএসইর ৫৭৮ কোটি ৬৫ লাখ টাকার এফডিআর ও ট্রেজারি বিলে বিনিয়োগ করতে হয়েছে। এছাড়া ট্রেজারি বন্ডে ২৩৩ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে।
সবশেষে ডিএসইর ২০২৪-২৫ অর্থবছরে নিট মুনাফা হয়েছে ৩১ কোটি ১৯ লাখ টাকা। এতে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। তবে এফডিআর ও ট্রেজারি বন্ড-বিলে বিনিয়োগ করার মতো অর্থ না থাকলে, লোকসান গুণতে হতো ডিএসইকে।
এ বিষয়ে ডিএসইর এক পরিচালক আগামীর সময়কে বলেন, ডিএসইর কর্মকর্তারা খুবই উচ্চ বেতনে চাকরী করেন। তারা বিনা সুদে গাড়ি ও বাড়ির ঋণ সুবিধা পান। এছাড়া ড্রাইভার, জ্বালানি ও রক্ষাবেক্ষণ সুবিধা পান। এরপরেও তারা ডব্লিউপিপিএফ এর নামে ৫ শতাংশ বাগিয়ে নিচ্ছেন। সেটা আবার শেয়ারহোল্ডারদের অর্থ থেকে আসা সুদজনিত আয়ের উপর। অথচ যারা ডিএসইর মালিক, সেই শেয়ারহোল্ডাররা চরম আর্থিক সংকটে ভুগছেন। এমনকি কর্মী ছাটাই ছাড়াও কিছু ব্রোকারেজ হাউজ বন্ধ হয়ে গেছে অর্থ সংকটে।
এদিকে সিএসইর ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, প্রতিষ্ঠানটির ওই অর্থবছরে পরিচালন আয় হয় ২৪ কোটি ৪৮ লাখ টাকা। এর বিপরীতে পরিচালন ব্যয় হয়েছে ৩৯ কোটি ৮ লাখ টাকা। এতে পরিচালন কার্যক্রমের লোকসান দাঁড়ায় ১৪ কোটি ৬০ লাখ টাকা। তবে ডিএসইর মতো সিএইতেও শেয়ারহোল্ডারদের অর্থ থেকে সুদজনিত আয় হয়েছে। যার পরিমাণ ছিল ৪৯ কোটি ১০ লাখ টাকা। এই সুদের উপরে সিএসইর কর্মকর্তা ডব্লিউপিপিএফের নামে ২ কোটি ৯ লাখ টাকা ভাগ বসিয়েছে। অথচ এই সুদ আয়ে তাদের কোন ভূমিকা নেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় ১৯৫৪ সালের ২৮ এপ্রিল। পরবর্তী সময়ে ১৯৯৮ সালে স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালু করে ডিএসই। এরপরে ২০১৩ সালে এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন প্রণয়নের পর ওই বছরের ২১ নভেম্বর ডিএসই ডিমিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জে রূপান্তরিত হয়। এর মাধ্যমে মালিকানা, ব্যবস্থাপনা ও লেনদেনের সদস্যপদ পৃথক করার প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়। পরবর্তী সময়ে ২০১৮ সালে চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জ কৌশলগত বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয়।
উল্লেখ্য ডিএসইর পরিশোধিত মূলধন ১ হাজার ৮০৩ কোটি ৭৮ লাখ টাকা। ৩৪২ জন কর্মকর্তার এই স্টক এক্সচেঞ্জটি ইতিহাসের এ যাবত মাত্র ৭৪ কোটি ৯৮ লাখ টাকা মুনাফা জমাতে (রিটেইন আর্নিংস) পেরেছে। এটা মুনাফা অর্জনের ব্যর্থতার কারনে হয়েছে। এ স্টক এক্সচেঞ্জ থেকে ২০২৪-২৫ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ১.৭০ শতাংশ বা শেয়ারপ্রতি ১৭ পয়সা লভ্যাংশ দেওয়া হয়েছে।
এসব ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম ফোন রিসিভ করেননি এবং ম্যাসেজ দিলেও জবাব দেননি।
পাঠকের মতামত:
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর লভ্যাংশ ঘোষনা
- এডিএন টেলিকমের লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- বিডিকম অনলাইনের লভ্যাংশ ঘোষনা
- ইফাদ অটোজের লভ্যাংশ ঘোষনা
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০% লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- সিলকো ফার্মার লভ্যাংশ ঘোষনা
- এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষনা
- মুন্নু ফেব্রিক্সের লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- কপারটেকের লভ্যাংশ ঘোষণা
- মূল বিমা ব্যবসার মুনাফা কমেছে ৭৪%, ঝুঁকিতে এফডিআরের বড় অংশ
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- প্রাইম ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার
- দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান
- লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
- সোনালী লাইফের ৯ মাসের উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ
- স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ব্র্যাক ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারির লভ্যাংশ ঘোষণা
- বিজিআইসির ইপিএস বেড়েছে ১ পয়সা
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষনা
- শমরিতা হসপিটালের ইপিএস বেড়েছে
- নিরবে ধংসের পথে আরেক ব্যাংক
- বাংলাদেশের পুরো শেয়ারবাজারের চেয়েও বড় জিয়োর আইপিওতে আবেদন
- ১০০ মিনিটেই সাবস্ক্রাইবড জিয়োর আইপিও
- হাজার কোটি টাকার বন্ড কেলেঙ্কারি: নিরীক্ষককে এফআরসিতে পাঠাচ্ছে বিএসইসি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- শেয়ারবাজারে উত্থান
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সোনালী আঁশের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- বড় আইপিও নিয়ে আসছে মুকেশ আম্বানির জিয়ো
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিকন ফার্মার ১১% লভ্যাংশ ঘোষনা
- বাজার মূলধন কমেছে ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














