ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

শেয়ারবাজারে পতন

২০২৬ নভেম্বর ০৩ ১৫:৩০:১১
শেয়ারবাজারে পতন

ছুটি শেষে গত ২৫ অক্টোবর খুলেছে দেশের শেয়ারবাজার। এরপরে টানা ৩ কার্যদিবস পতনের পরে গত সপ্তাহের বুধবার উত্থান হয়। তবে বৃহস্পতিবারই পতনে ফিরে যায়। এরপরে চলতি সপ্তাহের রবিবার, সোমবার ও মঙ্গলবার শেয়ারবাজারে পতন হয়েছে। এতে সূচকটি গত সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৮৪ পয়েন্টে। এর মাধ্যমে সূচকটি গত ২৪ মে’র মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। এর আগে সর্বশেষ গত ২১ মে আজকের থেকে কম বা ৫২৬৪ পয়েন্টে ছিল সূচকটি।

আজ ডিএসইতে ৫৬৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪১৮ কোটি ২২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪৭ কোটি ৬১ লাখ টাকার বা ৩৫ শতাংশ।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৮ টি বা ১৭.৬২ শতাংশের। আর দর কমেছে ২৬৭ টি বা ৬৯.১৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫১ টি বা ১৩.২১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৫ টির, কমেছে ১১২ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৩৯০ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে