ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬

শেয়ারবাজারে পতন

২০২৬ নভেম্বর ০১ ১৬:২৩:০৪
শেয়ারবাজারে পতন

পূজার ছুটি শেষে গত ২৫ অক্টোবর খুলেছে দেশের শেয়ারবাজার। এরপরে টানা ৩ কার্যদিবস পতনের পরে গত সপ্তাহের বুধবার উত্থান হয়। তবে বৃহস্পতিবারই পতনে ফিরে যায়। এরপরে চলতি সপ্তাহের রবিবারও শেয়ারবাজারে পতন হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (০১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৮৫ পয়েন্টে। যা বৃহস্পতিবার ১৬ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৪৮২ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৬৪ কোটি ৬২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৮২ কোটি ৪২ লাখ টাকার বা ১৫ শতাংশ।

রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫১ টি বা ৩৯.০২ শতাংশের। আর দর কমেছে ১৯০ টি বা ৪৯.১০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৬ টি বা ১১.৮৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ২০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫ টির, কমেছে ৮৪ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৯৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইসিতে ৪৬ পয়েন্ট বেড়েছিল এবং ১৭ কোটি ৯৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে