ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬

১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক

২০২৬ নভেম্বর ০১ ১১:১৪:৪২
১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক

চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১টি ব্যাংকের মধ্যে ছয়টির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ঋণাত্মক হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লোকসানে রয়েছে এবি ব্যাংক। তবে আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির লোকসান কিছুটা কমেছে।

রবিবার (০১ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত ব্যাংকগুলোর আর্থিক তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, এবি ব্যাংকের চলতি বছরের প্রথম নয় মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩১ টাকা ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩৪ টাকা ৬১ পয়সা। অর্থাৎ লোকসান কিছুটা কমেছে। অন্যদিকে আইএফআইসি ব্যাংকের ইপিএস ঋণাত্মক ১৩ টাকা ৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৯ টাকা ৪০ পয়সা। অর্থাৎ ব্যাংকটির লোকসান বেড়েছে।

ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ৫০ পয়সা। প্রিমিয়ার ব্যাংকের লোকসানও রয়েছে। তবে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান আগের বছরের ৫ টাকা ৪৯ পয়সা থেকে কমে ৪ টাকা ৫২ পয়সা হয়েছে।

এ ছাড়া ইসলামী ব্যাংকের ইপিএস আগের বছরের ৬২ পয়সা থেকে কমে ঋণাত্মক ২০ টাকা ৪১ পয়সা হয়েছে। স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএসও আগের বছরের ৫২ পয়সা থেকে কমে ঋণাত্মক ১ টাকা ৪০ পয়সা হয়েছে।

অন্যদিকে পাঁচটি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ইতিবাচক রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ইপিএস হয়েছে সিটি ব্যাংকের, ৪ টাকা ৯৬ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ৪ টাকা ১৩ পয়সা।

সাউথইস্ট ব্যাংকের ইপিএস ১ টাকা ৩৭ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৯১ পয়সা হয়েছে। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ইপিএস ৩৪ পয়সা থেকে বেড়ে ৮৯ পয়সা এবং এসবিএসি ব্যাংকের ইপিএস ১৫ পয়সা থেকে বেড়ে ২০ পয়সা হয়েছে।

এ ছাড়া এনআরবি ব্যাংক আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি ২ টাকা ১ পয়সা লোকসানে থাকলেও চলতি বছরের প্রথম নয় মাসে ১৫ পয়সা মুনাফা করেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে