বছর না যেতেই ইস্যু মূল্যের নিচে শেয়ার
স্টক সংবাদ প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার ৮ মাসেরও কম সময়ের ব্যবধানে ইস্যু মূল্যের নিচে নেমে আসা বারাকা পতেঙ্গা পাওয়ার কর্তৃপক্ষ ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাবে শ্রম আইন অনুযায়ি ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করেনি। যারা এর আগের অর্থবছরে গঠন করেছিল। যে কোম্পানিটির শেয়ার এখন ক্রেতার অভাবে ফ্লোর প্রাইসে আটকে আছে।
এমনিতেই বারাকা পতেঙ্গা পাওয়ারের সাবসিডিয়ারি কোম্পানিগুলোতে আগে থেকেই সাবসিডিয়ারি কর্ণফুলি পাওয়ার ও বারাকা শিকলবাহা পাওয়ারে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন না করে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে আসছে। এবার বারাকা পতেঙ্গা পাওয়ারেও একই রকম করেছে।
কিন্তু ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, প্রতি বছর নিট মুনাফার ৫% ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা এবং তা কর্মীদের মধ্যে বিতরন করা বাধ্যতামূলক। কিন্তু বারাকা পতেঙ্গা পাওয়ার কর্তৃপক্ষ ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় এই ফান্ড গঠন করেনি। তবে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার এসোসিয়েশেন (বিআইপিপিএ) ওই ফান্ড গঠনের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চেয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেছে। যা মঞ্জুর না হতেই কোম্পানি কর্তৃপক্ষ কার্যকর করা শুরু করে দিয়েছে।
এর মাধ্যমে কোম্পানিগুলো কয়েক কোটি টাকার নিট মুনাফা ও সম্পদ বেশি দেখিয়েছে। দেখা গেছে, ২০২০-২১ অর্থবছরে ১৮ কোটি ৮৬ লাখ টাকার নিট মুনাফা করা বারাকা পতেঙ্গায় ১ কোটি ৬ লাখ টাকার ডব্লিউপিপিএফ ফান্ড গঠন করা হয়েছিল। তবে ওই অর্থবছরে সাবসিডিয়ারি কোম্পানিগুলোরসহ নিট মুনাফা হয়েছিল ১০৩ কোটি ২৯ লাখ টাকা। পুরোটার উপর ফান্ড গঠন করলে হতো ৫ কোটি ১৬ লাখ টাকা।
এদিকে ২০২১-২২ অর্থবছরে সাবসিডিয়ারিসহ কোন কোম্পানিতেই ডব্লিউপিপিএফ ফান্ড গঠন করেনি বারাকা পতেঙ্গা কর্তৃপক্ষ। অথচ ২০২১-২২ অর্থবছরে সমন্বিতভাবে (কনসোলিডেট) নিট মুনাফা কমে হয়েছে ৪২ কোটি ২৪ লাখ টাকা। এর উপরে ৫% হারে ফান্ড গঠন করলে হতো ২ কোটি ১১ লাখ টাকা।
২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বারাকা পতেঙ্গা পাওয়ারের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৭৩ কোটি টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদদের মালিকানা ৬১.৮৫ শতাংশ। কোম্পানিটির শনিবার (১৫ জুলাই) শেয়ার দর দাঁড়িয়েছে ২৯.৩০ টাকায়।
অথচ কোম্পানিটির কাট-অফ প্রাইস ৩২ টাকা। যে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হওয়ার ৮ মাসেরও কম সময়ের ব্যবধানে ওই প্রাইসের নিচে নেমে আসে। সর্বপ্রথম গত বছরের ৬ মার্চ শেয়ারটি কাট-অফ প্রাইসের নিচে নামে। যে শেয়ারটি শেষ কয়েক মাস ধরে ফ্লোর প্রাইস ২৯.৩০ টাকায় আটকে আছে।
তারপরেও বিনিয়োগকারীদের চাহিদা কম থাকা এমন কোম্পানিটির উদ্যোক্তা/পরিচালকেরা ৩২ টাকার কাট-অফ প্রাইসে খুশি হতে পারেননি। বিএসইসির বুক বিল্ডিংয়ে কাট-অফ প্রাইস নির্ধারনে নতুন কড়াকড়ি আরোপের কারনে ৩২ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল কোম্পানিটির কাট-অফ প্রাইস। অন্যথায় যোগ্য নামের অযোগ্যরা কারসাজির মাধ্যমে প্রাইস কোথায় নিয়ে যেত, তা অকল্পনীয়। যা তারা বিগত অনেক কোম্পানিতে করে দেখিয়েছে।
বারাকা পতেঙ্গা পাওয়ারের জন্য গড় ৩০.৫০ টাকা করে প্রতিটি শেয়ার ইস্যুর মাধ্যমে ২২৫ কোটি টাকা শেয়ারবাজার থেকে সংগ্রহ করা হয়েছে। সাধারন বিনিয়োগকারীদের কাছে ২৯ টাকা করে ইস্যুর কারনে গড় প্রাইস ৩০.৫০ টাকায় নেমে আসে। এই ইস্যু মূল্যের কোম্পানিটি থেকে ২০২১-২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি প্রাপ্তি ১ টাকা। অর্থাৎ ৩০.৫০ টাকা বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি ১ টাকা বা ৩.২৮ শতাংশ। যার চেয়ে ঝুঁকিমুক্ত ব্যাংকে এফডিআরে আরও বেশি পাওয়া যায়।
পাঠকের মতামত:
- মিউচুয়াল ফান্ড ও সম্পদ ব্যবস্থাপকের বিরুদ্ধে অপপ্রচার
- বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৮৮ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স পোর্ট
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে বেক্সিমকো
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সাইফ পাওয়ারটেক
- লন্ডনে তালিকাচ্যুতির ঝুঁকিতে বেক্সিমকো ফার্মা
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ারবাজারে উত্থান
- ভালো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী
- দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- পরোটা উৎপাদন বাড়াবে গোল্ডেন হারভেস্ট
- আজিজ পাইপসের আড়াই মাসে ৬৭ শতাংশ দর বৃদ্ধি
- রিজেন্ট টেক্সটাইলের দেড় মাসে ৭০ শতাংশ দর বৃদ্ধি
- আনলিমা ইয়ার্নের দেড় মাসে ৭৮ শতাংশ দর বৃদ্ধি
- অস্তিত্ব সংকটে শেয়ারবাজারের ৪২ কোম্পানি
- বিএসইসির পক্ষে আপিল বিভাগের দুই গুরুত্বপূর্ণ রায়
- ৯ পরিচালক কিনবেন ৩১ কোটি টাকার শেয়ার
- দর পতনের শীর্ষে বেক্সিমকো
- দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ফিড মিলস
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- বিডি থাইয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি
- পূবালি ব্যাংকের লভ্যাংশে পরিবর্তন
- সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে লেনদেনের সময় বৃদ্ধি
- সাইফ পাওয়ারটেকের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আইপিডিসি ফাইন্যান্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ন্যাশনাল ফিডের লোকসান কমেছে
- বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষনা
- প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ০.২৫% লভ্যাংশ ঘোষনা
- মঙ্গলবার দুই কোম্পানির লেনদেন বন্ধ
- মঙ্গলবার লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- এবার সোনারগাঁও টেক্সটাইলের লেনদেন সাময়িক স্থগিত
- আতঙ্ক নয়, লেনদেন চালিয়ে যাওয়ার অনুরোধ ইসলামী ব্যাংকের
- মঙ্গলবার ২ কোম্পানির লেনদেন বন্ধ
- দর পতনের শীর্ষে বেক্সিমকো
- দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৬৩ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- সিকদার ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- সিকদার ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- বাজেট শেয়ারবাজারবান্ধব: সিএসই
- ২ হাজার ৬৭০ কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক
- শেয়ারবাজারে উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- গ্লোবাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না সানলাইফ ইন্স্যুরেন্স
- গ্লোবাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- দুলামিয়া কটনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রবিবার ২ কোম্পানির স্পটে লেনদেন শুরু
- রবিবার লেনদেনে ফিরেছে ৩ কোম্পানি
- বাজেট শেয়ারবাজারবান্ধব
- বাজার মূলধন কমেছে ২ হাজার ৯৬৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৫৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
- বাজেটে স্বর্ণালংকারে ভ্যাট কমল, গহনা কিনতে ব্যয় কমবে
- যেসব পণ্য–সেবার দাম বাড়তে পারে, যেগুলো কমার সম্ভাবনা
- বাজেট প্রতিক্রিয়া: শেয়ারবাজার হবে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে বেক্সিমকো
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নগদ ও বোনাস লভ্যাংশ বিতরণ পাইওনিয়ার ইন্স্যুরেন্সের
- আইপিও সহজ ও প্রযুক্তিনির্ভর করা হবে
- নিটল ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে
- কমছে শেয়ারবাজারের কোম্পানির করের শাস্তি
- বৃহস্পতিবার তিন কোম্পানির লেনদেন বন্ধ
- বৃহস্পতিবার লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














