দুনীতি করবো না, করার সুযোগ দেবো না
বীমা খাতে কোনো ধরণের দুর্নীতি সহ্য করা হবে না। নিজে দুনীতি করবো না, অন্যকে দুর্নীতি করতে দেবো না বলে অঙ্গিকার জানিয়েছেন বাংলাদেশ ইন্স্যরেন্স এসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমদ। তিনি বলেন, বীমা আহরণের ক্ষেত্রে দেশের বীমা কোম্পানিগুলোর মধ্যে একটা অসম প্রতিযোগীতা চলছে। এটাকে আমরা বন্ধের জন্য নীতি-নির্ধারকদের সাথে কথা বলবো। এই অসম প্রতিযোগীতা দেশের বীমা খাতকে আরো সমস্যায় ফেলবে।
রাজধানীর পল্টনস্থ ক্যাপিটালে মার্কেট জার্নালিষ্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত সিএমজেএফ টক-এ তিনি এ অঙ্গিকার করেন। সিএমজেএফ সভাপতি গোলাম সামদানি ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু আলী।
সাঈদ আহমদ বলেন, দেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের দেশের বীমা খাত বৃদ্ধি পাচ্ছে না। দেশের অর্থনীতির আকারের তুলনায় ৮০টি বীমা কোম্পানির সংখ্যা আমার মতে কম। অনেক চ্যালেঞ্জের মুখে। নিয়ন্ত্রক সংস্থার আরো সমন্বয় করা প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশে বীমা খাতের এক অসাধারণ পরিবর্তনের স্বাক্ষী আমরা। ১৯৭২ সালে জাতীয়করণ, ১৯৭৩ সালে বীমা করপোরেশন আইন অনুযায়ী পূনগঠন, ১৯৮৪ সালে বেসরকারী ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে অন্তর্ভূক্তিকরণ। প্রতিটি ধাপ এই খাতকে বর্তমান অবস্থানে পৌছে দিয়েছে। আমাদের দেশে ৮০টি বীমা কোম্পানি রয়েছে। ৩৫টি জীবন বীমা এবং ৪৫টি সাধারণ বীমা প্রতিষ্ঠান রয়েছে। যারা সম্মিলিতভাবে প্রায় ১.৮৯ কোটি ব্যক্তিকে বীমার আওতায় এসেছে। কিন্তু এতো অগ্রগতির পরেও বাংলাদেশে ইন্সুরেন্স’র অবদান জিডিপির ০.৫ শতাংশ। তিনি বলেন, যা আন্তর্জাতিক মানের তুলনায় অনেক কম। যেখানে প্রতিবেশী দেশ ভারতে ৪ শতাংশ, শ্রীলঙ্কায় ১.২ শতাংশ, পাকিস্তানে ০.৮ শতাংশ।
বিআইএ সভাপতি বলেন, আমাদের বীমা খাতে বর্তমানে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে। যেমন কভিড-১৯ পরবর্তী পরিস্থিতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা-ইসরাইল যুদ্ধ, ডলারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, মুদ্রাষ্ফীতি বিশ্বব্যাপী, দেশের অর্থনীতির অস্থিরতা, বৈদেশিক মুদ্রার নেতিবাচক রিজার্ভ ইত্যাদির কারণে বীমা খাতের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব হয়নি। বীমা খাতের তথ্য তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য থেকেও বাংলাদেশের বীমা কোম্পানীগুলো জীবন বীমা খাতে প্রাইভেট বীমা কোম্পানীগুলির উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমান ছিল ২০২৩ সালে ১১ হাজার ৪,৮৩ কোটি ৫০ লাখ টাকা। বেসরকারী জীবন বীমা খাতের লাইফ ফান্ড ২০২৩ সালে ৩২ হাজার ১,৫৩ কোটি টাকা। বেসরকারী জীবন বীমা খাতে ২০২৩ সালের বিনিয়োগ ৩৬৮,৫৩৬ মিলিয়ন টাকা। বেসরকারী খাতে জীবন বীমা কোম্পানীর মোট সম্পদ ২০২৩ সালে ৪৪ হাজার ২,২০ কোটি ৩০ লাখ টাকা। নন-লাইফ বীমা খাতে মোট প্রিমিয়াম আয়ের পরিমান ২০২৩ সালে ছিল চার হাজার ২,৩৫ কোটি ১০ লাখ টাকা। নন-লাইফ বীমা কোম্পানীর ২০২৩ সালে সম্পদ এর পরিমান ১১ হাজার ৬৪৭ কোটি ৪০ লাখ টাকা। নন-লাইফ বীমা খাতে ২০২৩ সালের বিনিয়োগ ৫ হাজার ৭,৭২ কোটি টাকা। এই খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরে সাঈদ আহমদ বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিল্পায়ন, মাথাপিছু আয় বৃদ্ধি এবং গড় আয়ু বৃদ্ধির পরেও আমাদের ইন্স্যুরেন্স শিল্প এখনও তার পূর্ণ সম্ভাবনা অর্জন করতে পারেনি। বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে। এর মধ্যে বীমা সচেতনতা ও সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা এখনও বীমার গুরুত্ব ও ঝুঁকি ব্যবস্থাপনায় এর ভূমিকা পুরোপুরি বোঝে না। নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক নীতিমালার সংস্কার চলমান থাকলেও, কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে আরও সমন্বয় প্রয়োজন। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে, গ্রাহকদের আরও সহজে বীমার আওতায় আনা প্রয়োজন। বিশ্বাসের অভাব ও দ্রুততম সময়ে দাবি নিষ্পত্তি, স্বচ্ছতা এবং উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করতে হবে। বর্তমান বীমা খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় তুলে ধরে তিনি বলেন, বীমার প্রতি জনগনের আস্থা বৃদ্ধি, সময়মত সকল প্রকার দাবী পরিশোধ, এনজিও কর্তৃক বীমা করার অধিকার রহিত করণ, ব্যাংকের ঋণগ্রহীতাদের জীবনবীমা পলিসি গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব, বীমা শিল্পের জন্য প্রয়োজনীয় বিধি-বিধান প্রণয়ন, ভ্যাট/ট্যাক্স সংক্রান্ত সমস্যাবলীর সমাধান, মটর ইন্স্যুরেন্স বাধ্যতামুলককরণ, বেসরকারী খাতে পুনঃবীমা কোম্পানী গঠন, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ভ্যাট, দ্বৈতকর ও করহার হ্রাসকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহন, বিভিন্ন সরকারী ও বেসরকারী স্থাবর ও অস্থাবর সম্পতির বীমা করা বাধ্যতামূলক করণ। তবে, প্রতিটি চ্যালেঞ্জের মধ্যেই সম্ভাবনা থাকে। নতুন উদ্ভাবন, নীতিমালা সংস্কার এবং কৌশলগত অংশীদারিত্ব কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের ইন্স্যুরেন্স শিল্পের প্রকৃত সম্ভাবনাকে বাস্তবায়ন করতে পারবো। প্রশ্নের জবাবে সাঈদ আহমদ বলেন, বীমা কোম্পানি সেবামূলক কাজ করছে। সেখানে তারা সেবার নামে কেন টাকা নেবে, এটা হতে দিতে পানি না। সেবার নামে বাণিজ্য করবেন তা হতে দেবো না।
অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের টাকা তছরুপ করবে ছিনিমিনি খেলবে বিআইএ তা হতে দেবে না। আমরা তা মানবো না। আমরা এটা নিয়ে কাজ করবো। কয়েকটি সংস্থার জন্য পুরো খাত প্রশ্নের মূখে পড়বে এটা হতে দেব না। তিনি বলেন, এই খাতের উন্নয়নে সরকারের ভুমিকা বেশি। কারণ এই খাতের উন্নয়নে পলিসি করার দায়িত্ব সরকারের। সরকার যদি বাধ্যতামূলক করে দেয় তাহলে খাতটির বিকাশ ঘটবে এবং জিডিপিতে অবদান বাড়বে।
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে উত্থান
- দর পতনের শীর্ষে বেক্সিমকো
- দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ড্যাফোডিল কম্পিউটার্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লেনদেনে ফিরেছে ৩ কোম্পানি
- দুই বছরের মধ্যে শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বেক্সিমকো ফার্মার জটিলতা কাটলো
- দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- আফিয়া বেগমের স্থলে শেয়ারবাজার ট্রাইব্যুনালে সাব্বির ফয়েজ
- সোমবার লেনদেনে ফিরেছে সাউথইস্ট ব্যাংক
- সোমবার তিন কোম্পানির লেনদেন বন্ধ
- ট্রাস্টি বিজিআইসির গাফিলতিতে সংকটে মিউচ্যুয়াল ফান্ড খাত : কঠোর শাস্তির দাবি
- প্রগতি লাইফের লভ্যাংশ ঘোষণা
- ক্ষমতার অপব্যবহার করে ডিএসইর এমডি'র আত্মীয় নিয়োগ
- দর পতনের শীর্ষে মেঘনা পেট
- দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- শেয়ারবাজারে পতন
- ব্লক মার্কেটে ৪৭ কোটি টাকার লেনদেন
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- সোমবার লেনদেনে ফিরবে সাউথ-ইস্ট ব্যাংক
- সোমবার ৩ কোম্পানির লেনদেন বন্ধ
- মিউচুয়াল ফান্ড ও সম্পদ ব্যবস্থাপকের বিরুদ্ধে অপপ্রচার
- বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৪৩০ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৮৮ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স পোর্ট
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে বেক্সিমকো
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে সাইফ পাওয়ারটেক
- লন্ডনে তালিকাচ্যুতির ঝুঁকিতে বেক্সিমকো ফার্মা
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ারবাজারে উত্থান
- ভালো কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী
- দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- পরোটা উৎপাদন বাড়াবে গোল্ডেন হারভেস্ট
- আজিজ পাইপসের আড়াই মাসে ৬৭ শতাংশ দর বৃদ্ধি
- রিজেন্ট টেক্সটাইলের দেড় মাসে ৭০ শতাংশ দর বৃদ্ধি
- আনলিমা ইয়ার্নের দেড় মাসে ৭৮ শতাংশ দর বৃদ্ধি
- অস্তিত্ব সংকটে শেয়ারবাজারের ৪২ কোম্পানি
- বিএসইসির পক্ষে আপিল বিভাগের দুই গুরুত্বপূর্ণ রায়
- ৯ পরিচালক কিনবেন ৩১ কোটি টাকার শেয়ার
- দর পতনের শীর্ষে বেক্সিমকো
- দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ফিড মিলস
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- বিডি থাইয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি
- পূবালি ব্যাংকের লভ্যাংশে পরিবর্তন
- সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে লেনদেনের সময় বৃদ্ধি
- সাইফ পাওয়ারটেকের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আইপিডিসি ফাইন্যান্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ন্যাশনাল ফিডের লোকসান কমেছে
- বার্জার পেইন্টসের লভ্যাংশ ঘোষনা
- প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ০.২৫% লভ্যাংশ ঘোষনা
- মঙ্গলবার দুই কোম্পানির লেনদেন বন্ধ
- মঙ্গলবার লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- এবার সোনারগাঁও টেক্সটাইলের লেনদেন সাময়িক স্থগিত
- আতঙ্ক নয়, লেনদেন চালিয়ে যাওয়ার অনুরোধ ইসলামী ব্যাংকের
- মঙ্গলবার ২ কোম্পানির লেনদেন বন্ধ
- দর পতনের শীর্ষে বেক্সিমকো
- দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৬৩ কোটি টাকার লেনদেন
- আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- সিকদার ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- সিকদার ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- বাজেট শেয়ারবাজারবান্ধব: সিএসই
- ২ হাজার ৬৭০ কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক
- শেয়ারবাজারে উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারে উত্থান
- দর পতনের শীর্ষে বেক্সিমকো
- দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ড্যাফোডিল কম্পিউটার্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লেনদেনে ফিরেছে ৩ কোম্পানি














