ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

২০২৫ নভেম্বর ১৫ ১৩:২৫:০১
সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স

গত সপ্তাহে (০৯-১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ৩৭.৪১ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - ফনিক্স ফাইন্যান্সের ৩২.১৪ শতাংশ, আনোয়ার গ্যালভ্যানাইজিংয়ের ৩১.৩৯ শতাংশ, নূরানী ডাইংয়ের ২৯.৪১ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ২৮.৫৭ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ২৮.৫৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ২৭.৭৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ২৭.০৬ শতাংশ, বে-লিজিংয়ের ২৭.০৩ শতাংশ ও লাভেলো আইসক্রীমের ২৬.৭২ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে