ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬

সাপ্তাহিক লেনদেনের সামিট অ্যালায়েন্স পোর্ট

২০২৫ নভেম্বর ১৫ ১৪:৩০:৪১
সাপ্তাহিক লেনদেনের সামিট অ্যালায়েন্স পোর্ট

বিদায়ী সপ্তাহে (০৯-১৩নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৭৭১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার প্রায় ২৯.৩৪ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৩ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৯.৩৪ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ২৪ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৫.৪৭%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - আনোয়ার গ্যালভ্যানাইজিংয়ের ৪.২১%, ওরিয়ন ইনফিউশনের ৩.৩৬%, সিমটেক্সের ২.৫৩%, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২.৪৫%, স্কয়ার ফার্মার ২.৪০%, ডোমিনেজের ২.৪০%, মনোস্পুলের ২.৩৮%, খান ব্রাদার্সের ২.১৬% ও রানার অটোর ১.৯৮% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে