ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

এশিয়াটিকের সর্বোচ্চ দর পতন

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৪:৪৬:০৪
এশিয়াটিকের সর্বোচ্চ দর পতন

রবিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে ঝুঁকিপূর্ণ কোম্পানির দাপট দেখা গেছে। যেখানে বন্ধ কোম্পানিও স্থান করে নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার সর্বোচ্চ দর কমেছে এশিয়াটিক ল্যাবের। কোম্পানিটির শেয়ার দর ৯.৫২ শতাংশ হ্রাসের মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ডের ৯.০৯ শতাংশ, ফার কেমিক্যালের ৬.১৬ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ৫.৬৬ শতাংশ, ফেমিলিটেক্স বিডির ৫.৫৬ শতাংশ, ইবিএল ফার্স্ট ফান্ডের ৫.৪১ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ৪.৯৬ শতাংশ, শ্যামপুর সুগারের ৪.৯০ শতাংশ, আইসিবি ৩য় এনআরবি ফান্ডের ৪.৪৪ শতাংশ ও তুং হাই নিটিংয়ের ৪.১৭ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে