ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

২০২৬ ফেব্রুয়ারি ২৮ ১৩:০০:৫০
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

বিদায়ী সপ্তাহে (২২-২৬ ফেব্রুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৩ হাজার ৬২৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২৯.১ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৯ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২৯.১ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৪৫ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৬.২৬%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - অলিম্পিকের ৪.৩০%, ব্র্যাক ব্যাংকের ৩.৬৪%, রবি অজিয়াটার ৩.০০%, খান ব্রাদার্সের ২.৪০%, ওরিয়ন ইনফিউশনের ২.৪০%, সামিট অ্যালায়েন্স পোর্টের ২.০৩%, স্কয়ার ফার্মার ১.৮১%, ইস্টার্ণ ব্যাংকের ১.৭৪% ও যমুনা ব্যাংকের ১.৫২% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে