ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬

শেয়ারবাজারে সামান্য উত্থান

২০২৬ এপ্রিল ০৬ ১৪:৪৪:১৪
শেয়ারবাজারে সামান্য উত্থান

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকা-ইসারায়েলের যুদ্ধ শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি। এরমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকবার যুদ্ধ থামার ইঙ্গিত দিলেও শনিবার যুদ্ধ বৃদ্ধির হুঙ্কার দিয়েছেন। যাতে শেয়ারবাজারে বড় পতন হয়। তবে সোমবার ওই যুদ্ধ ১ মাসের বিরতির সম্ভাবনা নিয়ে খবর বেরিয়েছে। যাতে শেয়ারবাজারে সামান্য উত্থান হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫১২৩ পয়েন্টে। যা রবিবার ১০৭ পয়েন্ট ও সোমবার ৫৩ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৪৭০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫১২ কোটি টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪১ কোটি ২১ লাখ টাকার বা ৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৯ টি বা ৩৮.৩০ শতাংশের। আর দর কমেছে ১৭২ টি বা ৪৪.২২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৮ টি বা ১৭.৪৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৩ টির, কমেছে ৮৬ টির এবং পরিবর্তন হয়নি ২৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৮১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২২৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে