ঢাকা, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

এটলাস বাংলাদেশের লোকসান কমেছে 

২০২৬ এপ্রিল ০৯ ১০:২৭:৫৫
এটলাস বাংলাদেশের লোকসান কমেছে 

শেয়ারবাজারে তালিকাভুক্ত এটলাস বাংলাদেশের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২৫-মার্চ ২৬) ব্যবসায় ১৭ শতাংশ লোকসান কমেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.৬৮) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.৮২) টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.১৪ টাকা বা ১৭ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২৫) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.২১) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.২৭) টাকা। এ হিসাবে শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.০৬ টাকা বা ২২ শতাংশ।

২০২৬ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২০.০০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে