ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

খান ব্রাদার্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন

২০২৬ এপ্রিল ১৫ ১৪:৫০:২৮
খান ব্রাদার্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন

আগের ২ কার্যদিবসের ন্যায় বুধবারও (১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - সিটি ব্যাংকের ২৫.০৪ কোটি টাকার, একমি পেস্টিসাইডসের ২০.২২ কোটি টাকার, লাভেলো আইসক্রীমের ১৯.৪৭ কোটি টাকার, মীর আখতারের ১৭.১৭ কোটি টাকার, গোল্ডেন সনের ১৫.৫৭ কোটি টাকার, শাহজিবাজার পাওয়ারের ১৫.১৯ কোটি টাকার, ডমিনেজের ১৪.৮১ কোটি টাকার, বিবিএস কেবলসের ১২.৮২ কোটি টাকার ও পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১২.৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে