ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বিএটিবিসির মুনাফা কমেছে

২০২৬ মে ১৪ ০৮:৪৪:১৮
বিএটিবিসির মুনাফা কমেছে

শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) চলতি বছরের ৩ মাসের (জানুয়ারি-মার্চ ২০২৬) ব্যবসায় মুনাফা কমেছে ৩৪ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৩ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৮৮ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৫.৮৯ টাকা। এ হিসাবে ইপিএস কমেছে ২.০১ টাকা বা ৩৪ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৩.৩৮ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে