ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬

ব্র্যাক ব্যাংক গ্রিন বন্ড ইস্যু করবে

২০২৬ মে ২৩ ১০:১৯:৩০
ব্র্যাক ব্যাংক গ্রিন বন্ড ইস্যু করবে

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৯৫তম সভায় গ্রিন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় ২১ মে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ব্যাংকটি সর্বোচ্চ ১,০০০ কোটি টাকা (এক হাজার কোটি টাকা) অভিহিত মূল্যে নন-কনভার্টিবল, আনসিকিউর্ড ও সম্পূর্ণ রিডিমেবল গ্রিন বন্ড ইস্যু করবে। বন্ডটির মেয়াদ হবে সর্বোচ্চ ৩ বছর এবং এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই গ্রিন বন্ড থেকে প্রাপ্ত অর্থ ব্যাংকের সবুজ অর্থায়ন (Green Financing) উদ্যোগে ব্যবহার করা হবে। তবে বন্ড ইস্যুটি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগ দেশের টেকসই উন্নয়ন ও পরিবেশবান্ধব প্রকল্পে অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে