ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬

ঈদের ৭ দিন বন্ধের পর খুলেছে শেয়ারবাজার

২০২৬ মে ৩১ ১০:২৯:১৭
ঈদের ৭ দিন বন্ধের পর খুলেছে শেয়ারবাজার

মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ৭ দিন দেশের শেয়ারবাজার বন্ধ ছিল। এর মধ্যে সাপ্তাহিক ছুটি ছিল ২ দিন। যা শেষে সোমবার (০১ জুন) খুলেছে শেয়ারবাজার।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঈদের ছুটির পর ১ জুন থেকে শেয়ারবাজারে লেনদেন যথারীতি সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলবে। এদিন থেকে পোস্ট ক্লোজিং দুপুর ২টা থেকে দুপুর ২টা ৫ মিনিট পর্যন্ত হবে।

ঈদের দীর্ঘ ছুটির পর শেয়ারবাজারে লেনদেন শুরুকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে