ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ইউনিলিভারের মুনাফায় ধস

২০২৬ জুলাই ২৯ ১০:৫৩:১৫
ইউনিলিভারের মুনাফায় ধস

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৪৮ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০.৩৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১৯.৭৮ টাকা। এতে করে ইপিএস কমেছে ৯.৪৫ টাকা বা ৪৮ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.০৪ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১২.৬২ টাকা। এতে করে মুনাফা কমেছে ৮.৫৮ টাকা বা ৬৮ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪.৬২ টাকায়।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্রয় কমে যাওয়া এবং আগের বছরের একই সময়ে ট্রেডমার্ক ও প্রযুক্তি রয়্যালটি দায় পুনর্মূল্যায়নের ফলে এককালীন মুনাফা অন্তর্ভুক্ত থাকায় চলতি সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে।

অন্যদিকে, ২০২৫ অর্থবছরের লভ্যাংশ ঘোষণা ও তা পরিশোধের কারণে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) কিছুটা কমেছে।

এদিকে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২৮ জুলাই থেকে আগামী তিন বছরের জন্য মো. রুহুল কুদ্দুস খানকে পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে শামসুদ্দোহা নাঈমকে কোম্পানির হেড অব ফাইন্যান্স এবং শারমিন আক্তারকে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগেরও অনুমোদন দিয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে