ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে 

২০২৬ জুলাই ২৯ ১০:৫৫:৩৪
ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে 

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৬৪ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫.০৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৩.০৯ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ১.৯৮ টাকা বা ৬৪ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) সমন্বিতভাবে ইপিএস হয়েছে ২.৫৫ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৩৪ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ১.২১ টাকা বা ৯০ শতাংশ।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের প্রথমার্ধে নিট সুদ আয় (নেট ইন্টারেস্ট ইনকাম) ও বিনিয়োগ থেকে আয় বৃদ্ধির ফলে আগের বছরের একই সময়ের তুলনায় নিট মুনাফা বেড়েছে। এর প্রভাবে আলোচ্য সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৯.৩৮ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে