ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

মুনাফায় ফিরেছে এনআরবি ব্যাংক

২০২৬ জুলাই ২৯ ১০:৫৬:১৭
মুনাফায় ফিরেছে এনআরবি ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় ১১০ শতাংশ উত্থান হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.১৩ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.২৪) টাকা। এ হিসাবে ব্যবসায় উত্থান ১.৩৭ টাকা বা ১১০ শতাংশ।

এদিকে ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.০১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.২৯) টাকা। এ হিসাবে ব্যবসায় উত্থান ১.৩০ টাকা বা ১০১ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.০৮ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে