ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৬৩ শতাংশ

২০২৬ জুলাই ৩০ ০৯:৫৫:৫৫
এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৬৩ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবিসি ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৬) ব্যবসায় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৬৬৩ শতাংশ।

কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.০৮ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.৫৩ টাকা বা ৬৬৩ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) সমন্বিতভাবে ইপিএস হয়েছে ০.৪৭৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.০০৩ টাকা। এতে করে ইপিএস বেড়েছে ০.৪৭৬ টাকা বা ১৫৮৬৭ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৪৬ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে