ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

২০২৬ জুলাই ৩০ ১৬:০৫:৫৮
দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ টেন গেইনারের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৯.৯৫ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন তালিকার শীর্ষে উঠেছে।

বৃহস্পতিবার ডিএসইতে টপ টেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮.০৬ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৭.২৭ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.৭৫ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৭২ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৬.৪৯ শতাংশ, গোল্ডেন জুবেলী মিউচ্যুয়াল ফান্ডের ৬.১৭ শতাংশ, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬.০২ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪৮ শতাংশ ও এম এল ডাইংয়ের ৫.৩৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে