ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ

২০২৬ আগস্ট ০১ ১০:৫৫:২২
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ

বিদায়ী সপ্তাহে (২৬-৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ২৯৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২০.০৮ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৮৮ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২০.০৮ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজের শেয়ার। কোম্পানিটির গত সপ্তাহে প্রতিদিন গড়ে ৩৭ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৩.৫১%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্যান্যগুলোর - আইটিসির ২.২৫%, সামিট অ্যালায়েন্স পোর্টের ২.১৮%, ফারইস্ট নিটিংয়ের ২.১২%, সায়হাম কটনের ১.৯৩%, বেক্সিমকোর ১.৭৪%, এম এল ডাইংয়ের ১.৬৯%, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ১.৫৬%, আর্গন ডেনিমসের ১.৫৬% ও আইপিডিসি ফাইন্যান্সের ১.৫৪% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে