ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬

শেয়ারবাজারে পতন

২০২৬ আগস্ট ০৩ ১৫:২৩:২০
শেয়ারবাজারে পতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহ মূল্যসূচকের উত্থানে শেষ হয়। তবে চলতি সপ্তাহ শুরু হয় আগের অবস্থানে থেকেই। এরপরে সোমবার (০৩ আগস্ট) পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (০৩ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৮৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ০.২০ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ২১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৭ কোটি ১০ লাখ টাকার বা ৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৫ টি বা ৪১.৯৮ শতাংশের। আর দর কমেছে ১৬৯ টি বা ৪৩.০০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৯ টি বা ১৫.০১ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ২২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৭ টির, কমেছে ৯৭ টির এবং পরিবর্তন হয়নি ৩৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৭৬৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ৩৪ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে