পদ্মা লাইফের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা নিরীক্ষকের
গ্রাহকদের শত শত কোটি টাকার বীমা দাবি পরিশোধ তো দূরের কথা, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জন্য। কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে ৩১৯ কোটি ৩১ লাখ টাকার ঘাটতি (ঋণাত্মক ফান্ড) তৈরি হয়েছে। এর ফলে ২৭১ কোটি ১১ লাখ টাকার বীমা দাবি আটকে আছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে গুরুতর অনিশ্চয়তার কথা তুলে ধরেছে নিরীক্ষা প্রতিষ্ঠান।
কোম্পানির সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদনে নিরীক্ষা প্রতিষ্ঠান পিনাকি অ্যান্ড কোম্পানির সিনিয়র পার্টনার পিনাকি দাস জানান, লাইফ ফান্ডে ৩১৯ কোটি ৩১ লাখ টাকার ঘাটতি কোম্পানিটির ধারাবাহিকভাবে ব্যবসা পরিচালনার সক্ষমতার ওপর বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বীমা আইন, ২০১০-এর ৭২ ধারা অনুযায়ী বীমা দাবি ৯০ দিনের মধ্যে পরিশোধ করার বাধ্যবাধকতা থাকলেও পদ্মা ইসলামী লাইফ ২৭১ কোটি ১১ লাখ টাকার দাবি পরিশোধ করতে পারেনি। আরও উদ্বেগের বিষয় হলো, এসব বকেয়া দাবির বিপরীতে কোনো সুদজনিত দায়ও সংরক্ষণ করা হয়নি, যা আইন লঙ্ঘনের শামিল।
নিরীক্ষায় কোম্পানির আর্থিক হিসাবেও একাধিক অসঙ্গতি উঠে এসেছে। সাদাকা ফান্ড (পদ্মা ওয়েলফেয়ার ফান্ড) হিসেবে ৪ কোটি ৩৪ লাখ টাকা দেখানো হলেও পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি। একইভাবে ব্যাংকে ৫ কোটি ২৮ লাখ টাকা জমা থাকার দাবিও যাচাই করতে পারেননি নিরীক্ষক। কারণ, একটি ব্যাংক হিসাবের স্টেটমেন্ট নিরীক্ষকদের দেওয়া হয়নি। এছাড়া কোম্পানির ১৬২টি ব্যাংক হিসাবে দীর্ঘদিন ধরে কোনো লেনদেন হয়নি।
নিরীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৮ সালের এসআরও অনুযায়ী জীবন বীমা দায়ের অ্যাকচুয়ারিয়াল তদন্ত ও মূল্যায়ন করা হয়নি। আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১২ অনুসারে ডেফার্ড ট্যাক্সের হিসাবও সংরক্ষণ করা হয়নি। পাশাপাশি গ্র্যাচুইটি ফান্ডের বার্ষিক নিরীক্ষা বাধ্যতামূলক হলেও তা সম্পন্ন না করেই সংশ্লিষ্টদের অর্থ পরিশোধ করা হয়েছে, যা আর্থিক স্বচ্ছতা ও নিয়মনীতির বিষয়ে প্রশ্ন তৈরি করেছে।
কোম্পানিটির আর্থিক অবস্থার অবনতির আরেকটি কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কয়েক বছর ধরেই প্রিমিয়াম আয়ের তুলনায় ব্যয় বেশি হচ্ছে। ফলে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে আর্থিক চাপে রয়েছে। এ অবস্থায় ২০২১ সালের পর থেকে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশও দিতে পারেনি কোম্পানিটি।
এসব অনিয়ম ও আর্থিক সংকটের বিষয়ে জানতে চাইলে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি সচিব আনোয়ার জাহিদ বলেন, তিনি সম্প্রতি প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন। তাই অতীতের এসব বিষয়ে তার জানা নেই।
২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন ২৭২ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬৮ দশমিক ৪৪ শতাংশ শেয়ার।
পাঠকের মতামত:
- দর পতনের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- ইস্টার্ণ ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- মূল ব্যবসা থেকে সড়ে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বাজার মূলধন কমেছে ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- নবায়ন না হওয়ায় আভিভার লেনদেন বন্ধ
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান খারাপ
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসানে ব্যবসা; তবু ৬ মাসে ৫৭ টাকা বাড়ল দর
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- শেয়ারবাজারে উত্থান
- আইপিডিসি ফাইন্যানন্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- পর্ষদে থাকছেন না সালমান এফ রহমান, নতুন করে সাজছে বেক্সিমকো ফার্মা
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- ২২,৫৬৯ কোটি রুপির এনএসই আইপিও
- সিকদার ইন্স্যুরেন্সের দুর্বল ব্যাংকে এফডিআর
- দর পতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- মাকসুদের সময়ের তলানিও ভাঙল শেয়ারবাজার
- সোমবার লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আমরা নেটওয়ার্কসের আইপিও-রাইটে প্রতারণা
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- মাসুদ খানের সঙ্গে সম্পর্ক, এবার জিপিএইচের ৯৬৮ কোটি টাকার রাইটের উদ্যোগ
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমেছে, শেয়ারদর বেড়েছে ১৫১ শতাংশ—কেন?
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














