ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে

২০২৬ সেপ্টেম্বর ২০ ১০:১৮:৩২
মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) উদ্যোক্তা প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহির মালিকানায় থাকা কোম্পানিটির ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার তাঁর দুই সন্তানের নামে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত তথ্যে কোম্পানিটি জানিয়েছে, মনোনয়ন অনুযায়ী সমান অনুপাতে শেয়ারগুলো দুই সন্তানের বেনিফিশিয়ারি ওনার (বিও) হিসাবে স্থানান্তর করা হয়েছে।

এর মধ্যে ৫০ শতাংশ বা ১৫ লাখ ৩১ হাজার ৮১৬টি শেয়ার পেয়েছেন সৈয়দ নাসিম মঞ্জুর। তিনি এমটিবির একজন পরিচালক। বাকি ৫০ শতাংশ বা ১৫ লাখ ৩১ হাজার ৮১৬টি শেয়ার পেয়েছেন মুনিজ মঞ্জুর। তিনি ব্যাংকটির একজন স্পনসর।

ডিএসইতে গত ২৫ আগস্ট প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই শেয়ার হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এমটিবি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে