টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটার মূল প্রতিষ্ঠান টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। এর পর থেকেই টাটা সন্সের সম্ভাব্য প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। তবে কবে আইপিও আসবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি টাটা সন্স বা আরবিআই।
প্রায় দুই বছর আগে টাটা সন্স ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফসির লাইসেন্স বাতিলের জন্য আরবিআইয়ের কাছে আবেদন করেছিল। সম্প্রতি সেই আবেদন নাকচ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এরপরই টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
আরবিআইয়ের এই অবস্থানের ফলে টাটা সন্সের তালিকাভুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, বৃহৎ এনবিএফসির মূল বা হোল্ডিং কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার বিষয়ে আরবিআইয়ের আগের নির্দেশনার আওতায় টাটা সন্সও পড়ছে।
২০২২ সালের এক নির্দেশনায় আরবিআই দেশের বড় এনবিএফসিগুলোর হোল্ডিং কোম্পানিকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দেয়। সেই হিসাবে টাটা সন্সেরও ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে তালিকাভুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা না করে এনবিএফসি লাইসেন্স বাতিলের আবেদন করে প্রতিষ্ঠানটি।
টাটা সন্সের এনবিএফসি ব্যবসার মালিকানা কাঠামোও এ সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ। বর্তমানে টাটা সন্সের প্রায় ৬৬ শতাংশ মালিকানা রয়েছে টাটা ট্রাস্টের হাতে। এই ট্রাস্ট একটি দাতব্য প্রতিষ্ঠান। টাটা ট্রাস্টের অছি পরিষদের কয়েকজন সদস্য টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার বিষয়ে আপত্তি জানিয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে টাটা সন্সের পরিচালনা পর্ষদ তালিকাভুক্তির পক্ষে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রায় ১৮ শতাংশ শেয়ার রয়েছে শাপুরজি পালোনজি গোষ্ঠীর হাতে। তারাও তালিকাভুক্তির বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে।
এদিকে চলতি বছরের আগস্টের শুরুতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ভারতের ১৭টি বড় এনবিএফসির তালিকা প্রকাশ করে আরবিআই। সেই তালিকায় টাটা সন্সের নামও রয়েছে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন বছরের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ফলে টাটা সন্সের সামনে এখন তালিকাভুক্তির বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ সীমিত হয়ে এসেছে। তবে আইপিওর আকার, শেয়ারের দাম বা সম্ভাব্য সময়সূচি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর মধ্যে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের মেয়াদও ২০২৭ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা। তাঁর উত্তরসূরি খোঁজার প্রক্রিয়াও শুরু হয়েছে। একই সময়ে টাটা গোষ্ঠীর ভেতরে মালিকানা ও তালিকাভুক্তি নিয়ে মতপার্থক্যের খবর সামনে আসছে।
সব মিলিয়ে টাটা সন্সের তালিকাভুক্তি ভারতের শেয়ারবাজারে অন্যতম বড় ঘটনা হতে পারে। এখন প্রশ্ন হলো—আরবিআইয়ের নির্দেশের পর টাটা সন্স কত দ্রুত আইপিওর প্রস্তুতি শুরু করে এবং শেষ পর্যন্ত কবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য শেয়ারবাজারে আসে।
পাঠকের মতামত:
- দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসে লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা
- শেয়ারবাজারে পতন
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে পতন
- মতিন স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানে ৬টি
- রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার
- ১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক
- তিন বছরে ২৪২% রিটার্ন
- জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার
- শাইনপুকুর সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
- বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে মীর আখতার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- বিএটিবিসির মুনাফা কমেছে
- জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
- ওয়াটা কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
- এম.এল ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর লভ্যাংশ ঘোষনা
- এডিএন টেলিকমের লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- বিডিকম অনলাইনের লভ্যাংশ ঘোষনা
- ইফাদ অটোজের লভ্যাংশ ঘোষনা
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০% লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- সিলকো ফার্মার লভ্যাংশ ঘোষনা
- এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষনা
- মুন্নু ফেব্রিক্সের লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- কপারটেকের লভ্যাংশ ঘোষণা
- মূল বিমা ব্যবসার মুনাফা কমেছে ৭৪%, ঝুঁকিতে এফডিআরের বড় অংশ
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- প্রাইম ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার
- দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান
- লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
- সোনালী লাইফের ৯ মাসের উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ
- স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ব্র্যাক ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারির লভ্যাংশ ঘোষণা
- বিজিআইসির ইপিএস বেড়েছে ১ পয়সা
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষনা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














