ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

ন্যাশনাল ফিডের লোকসান বেড়েছে 

২০২৬ আগস্ট ০৬ ০৯:৫৯:৩৬
ন্যাশনাল ফিডের লোকসান বেড়েছে 

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড মিলসের গত অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৫) ব্যবসায় ১০ শতাংশ লোকসান বেড়েছে।

মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ এসব জানা গেছে।

কোম্পানিটির ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.১১) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.১০) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ০.০১ টাকা বা ১০ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০৩) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল মুনাফা ০.১৪ টাকা। এতে করে শেয়ারপ্রতি পতন ০.১৭ টাকা বা ১২১ শতাংশ।

ব্যবসায় পতনের কারণ হিসেবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, পণ্য বিক্রি ও রাজস্ব কমে যাওয়ায় কোম্পানির ইপিএস ঋণাত্মক হয়েছে।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০.৯৮ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে