ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬

 শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান

২০২৬ আগস্ট ১০ ১৫:৩১:১২
 শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ আগস্ট) মূল্যসূচক উত্থানে ফিরেছে। তবে লেনদেনের পতন অব্যাহত রয়েছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊভয় ক্ষেত্রে উত্থান হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১০ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮৪৫ পয়েন্টে। যা আগের দুই কার্যদিবসের পতনের মধ্যে রবিবার ৩৯ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩৩ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৯০৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫৬ কোটি ১৯ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৯ টি বা ৫০.৭৭ শতাংশের। আর দর কমেছে ১২৯ টি বা ৩২.৯১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৪ টি বা ১৬.৩৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৩৫ কোটি ৫৭ খ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৫টির, কমেছে ৯৯ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৬২৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৩১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ১০৭ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে