ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬

উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত 

২০২৬ আগস্ট ১৯ ১০:২৪:৪৩
উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত 

শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের (ইউএফআইএল) পরিচালনা পর্ষদ বিলুপ্ত করেছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ধারা ২০(১) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্তরা ফাইন্যান্স জানিয়েছে, গত ১৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা এক চিঠির মাধ্যমে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী বিলুপ্ত পরিচালনা পর্ষদে ছিলেন—চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মুখতার হোসেন, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শফিউল আজম, স্বতন্ত্র পরিচালক মো. নিয়ামুল কবির, স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল ইসলাম, এফসিএস এবং পরিচালক মো. মাহবুব আলম, এফসিএমএ।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিলুপ্ত পরিচালনা পর্ষদের সদস্যদের নাম ও পদ উল্লেখ করে তথ্য প্রকাশ করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে