ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

শেয়ারবাজারে উত্থান

২০২৬ আগস্ট ২০ ১৫:২৭:৩০
শেয়ারবাজারে উত্থান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের শেষ দুই কার্যদিবস মূল্যসূচকের পতন হয়। এরপরে চলতি সপ্তাহও পতনে শুরু হয়। যা বুধবারও (১৯ আগস্ট) অব্যাহত ছিল। এই ৬ কার্যদিবস শেষে বৃহস্পতিবার মূল্যসূচকের উত্থান হয়েছে। তবে কমেছে ১৩৪ পয়েন্ট।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭৮৬ পয়েন্টে। যা এর আগের ৬ কার্যদিবসের পতনের মধ্যে বুধবার ৪ পয়েন্ট, মঙ্গলবার ৪১ পয়েন্ট, সোমবার ৪৬ পয়েন্ট, রবিবার ২৪ পয়েন্ট ও গত সপ্তাহের বৃহস্পতিবার ১৩ পয়েন্ট ও বুধবার ৬ পয়েন্ট কমেছিল। অর্থাৎ ওই ৬ কার্যদিবসে সূচক কমে ১৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৬৭১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৩২ কোটি ৮৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৬০ কোটি ৮৪ লাখ টাকার বা ৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯২ টি বা ৪৯.২৩ শতাংশের। আর দর কমেছে ১২৭ টি বা ৩২.৫৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭১ টি বা ১৮.২১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬ টির, কমেছে ৮৭ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৪৯১ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে