ঋণের চেয়ে বিনিয়োগে ঝুঁকছে এনসিসি ব্যাংক, মুনাফায় ভিন্ন চিত্র
মূল ব্যাংকিং ব্যবসা থেকে ধীরে ধীরে সরে বিনিয়োগনির্ভর আয়ের দিকে ঝুঁকছে বেসরকারি এনসিসি ব্যাংক পিএলসি। ২০২৫ সালের আর্থিক হিসাব বিশ্লেষণে দেখা যায়, ঋণ ও আমানতনির্ভর মূল ব্যবসা থেকে আয় কমলেও সরকারি সিকিউরিটিজসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়িয়ে মুনাফা ধরে রেখেছে ব্যাংকটি।
২০২৪ সালে এনসিসি ব্যাংকের নিট সুদ আয় ছিল ৬১০ কোটি ৪৬ লাখ টাকা। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৫৬২ কোটি ৬৪ লাখ টাকায়। অর্থাৎ এক বছরের ব্যবধানে নিট সুদ আয় কমেছে ৪৭ কোটি ৮২ লাখ টাকা বা প্রায় ৮ শতাংশ।
অন্যদিকে মূল ব্যবসা থেকে আয় কমার বিপরীতে বিনিয়োগে বড় ধরনের সম্প্রসারণ করেছে ব্যাংকটি। ২০২৪ সালে ব্যাংকের মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৭ হাজার ৫৮৯ কোটি ৮ লাখ টাকা। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৯ কোটি ৯৭ লাখ টাকায়। এক বছরে বিনিয়োগ বেড়েছে ২ হাজার ২৫০ কোটি ৮৯ লাখ টাকা বা প্রায় ৩০ শতাংশ।
বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে এ খাত থেকে আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪ সালে বিনিয়োগ থেকে আয় হয়েছিল ৭৪৩ কোটি ৭০ লাখ টাকা। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ কোটি ১৫ লাখ টাকায়। অর্থাৎ এক বছরে বিনিয়োগ আয় বেড়েছে ২৫৮ কোটি ৪৫ লাখ টাকা বা ৩৫ শতাংশ।
ব্যাংকটি সরকারি ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, প্রাইজ বন্ডসহ বিভিন্ন সিকিউরিটিজে অর্থ বিনিয়োগ করেছে। পাশাপাশি ২০২৫ সালে কমিশন, এক্সচেঞ্জ ও ব্রোকারেজ থেকে ২৮৫ কোটি ৩২ লাখ টাকা এবং অন্যান্য পরিচালন খাত থেকে ১৫৭ কোটি ৭১ লাখ টাকা আয় করেছে।
এসব আয়ের ওপর ভর করেই ব্যাংকটির নিট মুনাফা বেড়েছে। ২০২৪ সালে এনসিসি ব্যাংকের নিট মুনাফা ছিল ৪৩৭ কোটি ৩০ লাখ টাকা। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৬ কোটি ১২ লাখ টাকায়। অর্থাৎ এক বছরে মুনাফা বেড়েছে ৪৮ কোটি ৮২ লাখ টাকা বা ১১ শতাংশ।
তবে ব্যাংকের ব্যয়ের চিত্রে ভিন্ন বাস্তবতা দেখা যায়। ২০২৫ সালে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদই ব্যয় হয়েছে ৪০২ কোটি ১৮ লাখ টাকা। সব মিলিয়ে ব্যাংকটির মোট পরিচালন ব্যয় দাঁড়িয়েছে ৭০০ কোটি ৪০ লাখ টাকা। এর সঙ্গে ঋণের বিপরীতে সঞ্চিতি ব্যয় হয়েছে আরও ৭১৩ কোটি ৯০ লাখ টাকা।
ফলে শুধু নিট সুদ আয়ের সঙ্গে পরিচালন ব্যয়ের তুলনা করলে ব্যাংকটির মূল ব্যাংকিং ব্যবসার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। বিনিয়োগ আয় ও অন্যান্য পরিচালন আয় না থাকলে মুনাফার চিত্রও ভিন্ন হতে পারত।
এদিকে দেশের বিভিন্ন ব্যাংক ও লিজিং কোম্পানিতে এনসিসি ব্যাংকের রাখা অর্থের পরিমাণ ছিল ৪৭৭ কোটি ১ লাখ টাকা। এর একটি অংশ গেছে আর্থিকভাবে দুর্বল প্রতিষ্ঠানেও। এর মধ্যে ২০২৫ সালে এক্সিম ব্যাংকে ১১৫ কোটি টাকা ফিক্সড ডিপোজিট করেছে এনসিসি ব্যাংক।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর এনসিসি ব্যাংকের পরিশোধিত মূলধন ছিল ১ হাজার ১১০ কোটি ৪২ লাখ টাকা এবং নিট সম্পদ ৩ হাজার ১৬ কোটি ২০ লাখ টাকা। একই সময়ে ব্যাংকটির মোট ঋণ দাঁড়িয়েছে ২৬ হাজার ২৬৯ কোটি ৮৮ লাখ টাকা। বিপরীতে গ্রাহকদের আমানত ছিল ২৯ হাজার ৭৩৮ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে ফিক্সড ডিপোজিটের পরিমাণ ১৫ হাজার ৪২৫ কোটি ৪৫ লাখ টাকা।
পাঁচ বছর আগের সঙ্গে তুলনা করলেও ব্যাংকটির ব্যবসায়িক কাঠামোতে বিনিয়োগের দিকে ঝোঁকার বিষয়টি স্পষ্ট হয়। ২০২০ সালে এনসিসি ব্যাংকের ঋণ ছিল ১৭ হাজার ২৮৪ কোটি ৩৭ লাখ টাকা, আমানত ১৯ হাজার ৭০২ কোটি ১১ লাখ টাকা এবং বিনিয়োগ ৪ হাজার ৩৪৮ কোটি ২০ লাখ টাকা।
২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ব্যাংকটির আমানত বেড়েছে ১০ হাজার ৩৬ কোটি ৭৪ লাখ টাকা বা ৫১ শতাংশ। ঋণ বেড়েছে ৮ হাজার ৯৮৫ কোটি ৫১ লাখ টাকা বা ৫২ শতাংশ। তবে এ সময়ে বিনিয়োগ বেড়েছে ৫ হাজার ৪৯১ কোটি ৭৭ লাখ টাকা বা ১২৬ শতাংশ।
অর্থাৎ পাঁচ বছরে ঋণ ও আমানত প্রায় অর্ধেক বাড়লেও বিনিয়োগ বেড়েছে দ্বিগুণেরও বেশি। ফলে এনসিসি ব্যাংকের মুনাফা বাড়লেও সেই মুনাফার বড় অংশ মূল ঋণ ব্যবসা থেকে আসছে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
পাঠকের মতামত:
- ঋণের চেয়ে বিনিয়োগে ঝুঁকছে এনসিসি ব্যাংক, মুনাফায় ভিন্ন চিত্র
- বাজার মূলধন কমেছে ৩ হাজার ৮০৩ কোটি টাকা
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার
- শেয়ারবাজারে উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে
- উৎপাদন বন্ধ মিথুন নিটিংয়ের অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধি
- রবির বিরুদ্ধে তদন্ত কমিটি পুনর্গঠন, বাড়ল সময়
- এআই গুরুর ফান্ডে এক দিনে ৩.৩৫ লাখ কোটি টাকার ধাক্কা
- উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত
- ২০ শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমোদন পেল এনসিসি ব্যাংক
- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- লোকসান ৬ হাজার কোটি : খাতায় কৃত্রিম মুনাফা
- বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
- স্বতন্ত্র পরিচালকদের প্যানেল গঠনে বিএসইসির ১০ সদস্যের কমিটি
- কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা
- ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বেচবে ইউসিবি
- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এমপ্লয়ীজ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- সোনালি ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এনআরবি ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- প্রাইম ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- ছয় মাসে শেয়ারবাজারে সংস্কার, সূচকে ৫ শতাংশের বেশি উত্থান
- শেয়ারবাজারে টানা পতন
- গেইনারে বিমা খাতের আধিপত্য
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- পতনে সপ্তাহ শুরু
- ইউনিক হোটেলের ঋণমান ‘এএ প্লাস’
- এশিয়া প্যাসিফিক ও নিটল ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- দুদকের নজরে নিয়োগ, বিসইসিতে দ্রুত পদোন্নতি নিয়ে প্রশ্ন
- সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- আদনানের দুই বিও হিসাবে লেনদেনে নিষেধাজ্ঞা
- ঢাকা ব্যাংক ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন যুগ, শিথিল হলো কল, কঠোর ফোর্স সেল
- ব্রেইন স্টেশন ২৩-এর আইপিওতে রূপান্তরের প্রস্তাব নাকচ
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে তুং-হাই নিটিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ারবাজারে পতনে
- দর পতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স
- দর বৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিশের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ইস্টার্ন ব্যাংকের প্রতারণা
- গ্রামীণ ওয়ান ফান্ডের ফান্ডের লভ্যাংশ ঘোষণা
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ডিএসইকে তোয়াক্কা করল না নিউলাইন ক্লোথিংস
- বারাকা পাওয়ারের অযৌক্তিক দর বৃদ্ধি
- কারণ ছাড়াই শার্প ইন্ডাস্ট্রিজের উল্লম্ফন
- বিনিয়োগে নতুন দুয়ার খুলল বিএসইসি
- ওয়ালটনের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন
- দর বৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- শেয়ারবাজারে উত্থান
- বেক্সিমকোর শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- একমি ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- মাইডাস ফাইন্যান্সিংয়ের লোকসান বেড়েছে
- মাইডাস ফাইন্যান্সিংয়ের ‘নো ডিভিডেন্ড’
- মুনাফার আড়ালে সংকট: মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে যমুনা ব্যাংক
- বেসরকারি কোম্পানির জন্য খুলছে ডাইরেক্ট লিস্টিংয়ের দুয়ার
- দর পতনের শীর্ষে পিপলস লিজিং
- ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন
- বেক্সিমকোর শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














