ফনিক্স ফাইন্যান্সের তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবসা স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়া বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। বিপুল লোকসান, ঋণাত্মক নিট সম্পদ, বড় অঙ্কের তারল্য ঘাটতি এবং মূলধন পর্যাপ্ততায় ভয়াবহ সংকট—সব মিলিয়ে কোম্পানিটির আর্থিক অবস্থা নাজুক হয়ে পড়েছে।
কোম্পানিটির ২০২৫ সালের আর্থিক বিবরণী নিরীক্ষা করে এসব বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষা প্রতিষ্ঠান মাহমুদ সবুজ অ্যান্ড কোম্পানির ম্যানেজিং পার্টনার মাহমুদ হোসাইন।
নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ফনিক্স ফাইন্যান্সের নিট লোকসান হয়েছে ৩৩৯ কোটি ২৬ লাখ টাকা। তবে আগের বছর অর্থাৎ ২০২৪ সালে লোকসানের পরিমাণ ছিল আরও বেশি—৮০৮ কোটি ২৩ লাখ টাকা। ধারাবাহিক লোকসানের প্রভাবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির নিট সম্পদ ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৯৯ কোটি ৫৬ লাখ টাকা।
তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা
কোম্পানিটি ভবিষ্যতে স্বাভাবিকভাবে ব্যবসা চালিয়ে যেতে পারবে কি না, তা যাচাই করতে নিরীক্ষক সম্পদ ও দায়ের মেয়াদভিত্তিক কাঠামো পর্যালোচনা করেছেন। এতে দেখা গেছে, ভবিষ্যতে কোম্পানির তারল্য অবস্থার ওপর বড় ধরনের চাপ তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির নিট তারল্য ঘাটতি পাওয়া গেছে ১ হাজার ৬৮৮ কোটি ১২ লাখ ৪৭ হাজার ৩৪৬ টাকা। অর্থাৎ, নির্ধারিত সময়ে দায় পরিশোধ ও প্রয়োজনীয় অর্থের জোগান দিতে কোম্পানিটির বিপুল পরিমাণ অর্থের ঘাটতি রয়েছে।
নিরীক্ষকের মতে, এসব পরিস্থিতি কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা তৈরি করেছে। আর্থিক বিবরণী ‘চলমান প্রতিষ্ঠান’ হিসেবে প্রস্তুত করা হলেও তা নির্ভর করছে জরুরি ভিত্তিতে আয় বাড়ানোর পদক্ষেপ সফল হওয়া এবং অতিরিক্ত মূলধন সংগ্রহের ওপর।
যৌথ মালিকানার ভবনেও হিসাবের অসঙ্গতি
ফিনিক্স ফাইন্যান্স ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যৌথভাবে মতিঝিলের দিলকুশা বাণিজ্যিক এলাকায় একটি আটতলা ভবনের মালিক। ভবনটির প্রথম তলার অর্ধেক, প্রায় ৪ হাজার ৩৫১ বর্গফুট জায়গা কোম্পানি নিজেদের এসএমই শাখা, শেয়ার বিভাগ ও গুদাম হিসেবে ব্যবহার করছে। বাকি অংশ ভাড়া দেওয়া হয়েছে।
এই ভাড়া থেকে ২০২৫ সালে কোম্পানির আয় হয়েছে প্রায় ১ কোটি টাকা। কিন্তু নিরীক্ষকের মতে, ভবনের যে অংশ কোম্পানি নিজের কাজে ব্যবহার করছে না এবং ভাড়া দিয়ে আয় করছে, সেটি সাধারণ স্থায়ী সম্পদ হিসেবে না দেখিয়ে ‘বিনিয়োগ সম্পত্তি’ হিসেবে হিসাব করা উচিত ছিল। কোম্পানি পুরো ভবনটিকেই স্থায়ী সম্পদ হিসেবে দেখিয়েছে, যা আন্তর্জাতিক হিসাবমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আয়কর হিসাবেও অনিয়ম
কোম্পানির আয়কর হিসাবেও অসঙ্গতি পেয়েছেন নিরীক্ষক। কোম্পানি যে পরিমাণ আয়কর দেওয়ার জন্য হিসাব করেছিল, আয়কর রিটার্নে তার চেয়ে কম কর দেখিয়ে সেই কম পরিমাণই পরিশোধ করেছে। এরপরও অতিরিক্ত হিসেবে রাখা প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকার করের প্রভিশন বাতিল বা সমন্বয় করা হয়নি।
এ ছাড়া, কর কর্তৃপক্ষ আগের কয়েক বছরের আয়কর নির্ধারণ সম্পন্ন করলেও সেই চূড়ান্ত হিসাব অনুযায়ী কোম্পানির চলতি আয়কর প্রদেয় হিসাব সমন্বয় করা হয়নি।
জমি-ভবনের মূল্যায়নেও দীর্ঘদিনের গাফিলতি
কোম্পানি জমি ও ভবনের মূল্যায়নও দীর্ঘদিন ধরে হালনাগাদ করেনি। জমি সর্বশেষ ২০১৭ সালে এবং ভবন ২০১০ সালে পুনর্মূল্যায়ন করা হয়েছিল। এরপর আর কোনো পুনর্মূল্যায়ন করা হয়নি।
অথচ হিসাবমান অনুযায়ী সাধারণত তিন থেকে পাঁচ বছর পরপর সম্পদের মূল্য পুনর্মূল্যায়ন করা উচিত, যাতে হিসাবের খাতায় থাকা মূল্য বাজারমূল্য থেকে খুব বেশি ভিন্ন না হয়।
শুধু তা-ই নয়, প্রতি বছর শেষে অবচয়যোগ্য সম্পদের ব্যবহারযোগ্য আয়ুষ্কাল ও ভবিষ্যৎ অবশিষ্ট মূল্যও পর্যালোচনা করা হয়নি। একই সঙ্গে স্থায়ী সম্পদের মূল্য কমে গেছে কি না, সেটিও পরীক্ষা করেনি কোম্পানি। ফলে কোম্পানির সম্পদের প্রকৃত মূল্য আর্থিক বিবরণীতে সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিরীক্ষক।
মূলধন পর্যাপ্ততার হার ঋণাত্মক ১০৯.৬৮ শতাংশ
কোম্পানিটির মূলধন পরিস্থিতিও অত্যন্ত নাজুক। বাংলাদেশ ব্যাংকের ২০১০ সালের ২ আগস্টের সার্কুলার এবং আর্থিক প্রতিষ্ঠানের মূলধন পর্যাপ্ততা ও বাজার শৃঙ্খলা-সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী, ফনিক্স ফাইন্যান্সের ন্যূনতম মোট মূলধন ও মূলধন সংরক্ষণ বাফার মিলিয়ে ১০ শতাংশ থাকার কথা।
কিন্তু কোম্পানিটির এই হার নেমে গেছে ঋণাত্মক ১০৯ দশমিক ৬৮ শতাংশে। অর্থাৎ, যেখানে ন্যূনতম ১০ শতাংশ মূলধন থাকার কথা, সেখানে কোম্পানিটির মূলধন পর্যাপ্ততায় রয়েছে বিশাল ঘাটতি।
গ্র্যাচুইটির হিসাবেও নিয়ম মানা হয়নি
কর্মীদের গ্র্যাচুইটির হিসাব নিয়েও আপত্তি জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানির কর্মীদের জন্য নির্ধারিত সুবিধাভিত্তিক গ্র্যাচুইটি ব্যবস্থা থাকলেও এর প্রয়োজনীয় গাণিতিক মূল্যায়ন করা হয়নি।
এর পরিবর্তে কর্মীদের চাকরির মেয়াদের ভিত্তিতে গ্র্যাচুইটির প্রভিশন হিসাব করা হয়েছে। নিরীক্ষকের মতে, এটি সংশ্লিষ্ট আন্তর্জাতিক হিসাবমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে ভবিষ্যতে কর্মীদের গ্র্যাচুইটি বাবদ কোম্পানির প্রকৃত দায় কত, তা সঠিকভাবে প্রতিফলিত না-ও হয়ে থাকতে পারে। এর প্রভাব কোম্পানির মুনাফা ও মালিকানাস্বত্বের ওপরও পড়তে পারে।
অবণ্টিত লভ্যাংশও জমা হয়নি তহবিলে
কোম্পানি আর্থিক বিবরণীতে ৩ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা লভ্যাংশ প্রদেয় হিসেবে দেখিয়েছে। এর মধ্যে ২০১৯ ও ২০২০ সালের অবণ্টিত লভ্যাংশও রয়েছে।
তিন বছরের বেশি সময় পার হলেও বিএসইসির নির্দেশনা অনুযায়ী এই অর্থ ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে (সিএমএসএফ) জমা দেয়নি কোম্পানি। এটিকেও বিধিবিধানের সঙ্গে অসামঞ্জস্য হিসেবে উল্লেখ করেছেন নিরীক্ষক।
ইজারার হিসাবেও আন্তর্জাতিক মান অনুসরণ হয়নি
কোম্পানি ইজারা-সংক্রান্ত আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড ১৬ বাস্তবায়ন করেনি। ফলে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের হিসাবে ৪ কোটি ৭৬ লাখ ৫৬ হাজার ৫২৪ টাকা ব্যবহারের অধিকারভিত্তিক সম্পদ এবং ৩ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৩৩৪ টাকা ইজারা দায় হিসেবে দেখানো প্রয়োজন ছিল।
কিন্তু কোম্পানি তা করেনি। ফলে ইজারা থেকে সৃষ্ট সম্পদ ও দায়ের হিসাব যথাযথভাবে আর্থিক বিবরণীতে প্রতিফলিত হয়নি বলে নিরীক্ষক জানিয়েছেন।
বিনিয়োগকারীদের মালিকানা প্রায় ৭৪ শতাংশ
ফনিক্স ফাইন্যান্স ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬৫ কোটি ৮৭ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া অন্যান্য শ্রেণির বিনিয়োগকারীদের মালিকানা রয়েছে ৭৩ দশমিক ৯৯ শতাংশ।
অন্যদিকে, কোম্পানিটির আর্থিক অবস্থার এমন সংকটের মধ্যেও শেয়ারটি শেয়ারবাজারে লেনদেন হচ্ছে। সোমবার (৩১ আগস্ট) ডিএসইতে ফনিক্স ফাইন্যান্সের শেয়ারদর ছিল ৩ টাকা ৭০ পয়সা।
সব মিলিয়ে বিপুল লোকসান, ঋণাত্মক নিট সম্পদ, ১ হাজার ৬৮৮ কোটি টাকার বেশি তারল্য ঘাটতি, মূলধন পর্যাপ্ততায় ঋণাত্মক অবস্থান এবং একাধিক হিসাবগত অসঙ্গতি—এসব কারণে ফনিক্স ফাইন্যান্সের ভবিষ্যৎ নিয়ে নিরীক্ষকের শঙ্কা এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে।
পাঠকের মতামত:
- ফনিক্স ফাইন্যান্সের তারল্য ঘাটতি ১,৬৮৮ কোটি টাকা
- বাজারে হস্তক্ষেপ করবে না বিএসইসি: মাসুদ খান
- সোমবারও শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এশার্প ইন্ড্রাস্ট্রিজ
- দর বৃদ্ধির শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ছেলেমেয়েদের ১ কোটি ৯৫ লাখ শেয়ার উপহার দেবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
- ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের নতুন এমডি মোহাম্মদ খোরশেদ আলম
- বিএসইসির তদন্তের পর শার্প ও আমরা টেকের শেয়ারে বড় পতন
- সময়মতো অডিট রিপোর্ট না দেওয়ায় অ্যালায়েন্স ক্যাপিটালকে ৫ লাখ টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে সায়হাম কটন
- ডমিনেজ স্টিলের ৩ কোটি শেয়ার হস্তান্তরে বিএসইসির অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- পদ্মা ইসলামী লাইফের জীবন বীমা তহবিলে ঘাটতি ৩২৭ কোটি টাকা
- এসইএমএল ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরে বিশেষ সভার ঘোষণা
- সম্পদ বেচবে মাইডাস ফাইন্যান্সিং
- ওয়ালটনের লভ্যাংশ ঘোষনা
- লেনদেনে ফিরেছে ম্যারিকো
- পাওনা পরিশোধের আগে ক্রেস্টের নতুন ‘প্ল্যান অব অ্যাকশন’ বিবেচনা করবে না বিএসইসি
- আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে বকেয়া দাবি পরিশোধ
- বাজার মূলধন কমেছে ৬ হাজার ৪৯৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে রদবদল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে মেঘনা কনডেন্স মিল্ক
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সর্বোচ্চ লেনদেন শার্প ইন্ডাস্ট্রিজে
- ডিইপিজেড ডেটা সেন্টার সম্প্রসারণে জমি কিনবে ডাচ-বাংলা ব্যাংক
- আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ চালু
- মূলধন বাড়াবে ডাচ্-বাংলা ব্যাংক
- সিটি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- ম্যারিকোর লেনদেন বন্ধ
- ইসলামী ইন্স্যুরেন্সের এজিএম স্থগিত
- ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- মুনাফার আড়ালে সংকট: স্টাফদের বেতনও আসে না মূল ব্যবসায়
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- শেয়ারবাজারে পতন অব্যাহত
- দর বৃদ্ধির শীর্ষে জিকিউ বলপেন
- বৃহস্পতিবার ম্যারিকোর লেনদেন বন্ধ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সিটি ব্যাংকের পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- স্পট ইন্সপেকশনের জন্য যৌথ প্যানেল গঠন
- দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- আইপিও অর্থ অপব্যবহারে ৫ পরিচালককে ১০০ কোটি টাকা জরিমানা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎকেন্দ্র করবে জিবিবি পাওয়ার
- স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ
- এমারেল্ড অয়েলে পরিবর্তন
- ডিএসইকে তোয়াক্কা করল না তুং হাই নিটিং
- নজরে মার্চেন্ট ব্যাংক, ৩০ বছরের পুরোনো বিধিমালা বদলানোর উদ্যোগ
- সংস্কারে ‘থ্রি-আর’, শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পাঁচ বছরের মহাপরিকল্পনা
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- রূপালি লাইফের উদ্যোক্তার বিক্রির ঘোষণা
- রূপালি লাইফের উদ্যোক্তার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি দেশে আনবে রানার, উৎপাদনের প্রস্তুতিও এগোচ্ছে
- প্রেফারেন্স শেয়ার ছাড়বে রানার
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- মূলধন ঘাটতি কাটাতে সময় চায় মার্চেন্ট ব্যাংকগুলো
- ঋণের চেয়ে বিনিয়োগে ঝুঁকছে এনসিসি ব্যাংক, মুনাফায় ভিন্ন চিত্র
- বাজার মূলধন কমেছে ৩ হাজার ৮০৩ কোটি টাকা
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- দর পতনের শীর্ষে জিবিবি পাওয়ার
- শেয়ারবাজারে উত্থান
- দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














