ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

শেয়ারবাজারে পতন

২০২৬ সেপ্টেম্বর ০৬ ১৫:১৮:০৫
শেয়ারবাজারে পতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত কয়েক সপ্তাহ ধরে মূল্যসূচক পতনে রয়েছে। এরমধ্যে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস বা রবিবার ভয়াবহ ধস নেমেছে। এতে লেনদেনও তলানিতে নেমে এসেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (০৬ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৫৫৮ পয়েন্টে। যা গত সপ্তাহের বৃহস্পতিবার ২ পয়েন্ট, বুধবার ২৩ পয়েন্ট ও মঙ্গলবার ৩৯ পয়েন্ট বেড়েছিল। তবে ওই সপ্তাহের বাকি দুই কার্যদিবসের মধ্যে সোমবার ১৬ পয়েন্ট ও রবিবার কমেছিল ৪১ পয়েন্ট।

এর আগের সপ্তাহের ৪ কার্যদিবসের মধ্যে বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও বাকি ৩ কার্যদিবসের মধ্যে মঙ্গলবার ৩ পয়েন্ট, সোমবার ৭৯ পয়েন্ট ও রবিবার ৬৪ পয়েন্ট কমেছিল। এরও আগের সপ্তাহের বৃহস্পতিবার ১৬ পয়েন্ট বাড়লেও তার আগের ৬ কার্যদিবসের টানা পতনে সূচক কমে ১৩৪ পয়েন্ট।

আজ ডিএসইতে ৫৪৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭২০ কোটি ৯২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৭৫ কোটি ৬৪ লাখ টাকার বা ২৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০ টি বা ৫.১৪ শতাংশের। আর দর কমেছে ৩৪৮ টি বা ৮৯.৪৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২১ টি বা ৫.৪০ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩০ টির, কমেছে ১৫৭ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫০০২ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ১৪ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে