মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
দেশের মিউচুয়াল ফান্ড শিল্পকে আরও শক্তিশালী ও বিনিয়োগকারীবান্ধব করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. নাফিজ আল তারিক। তিনি বলেছেন, বিনিয়োগকারীদের মিউচুয়াল ফান্ডে প্রবেশাধিকার সহজ করার পাশাপাশি এ খাতের বিকাশেও আধুনিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের (ওইএমএফ) ইউনিট সৃষ্টি ও রিডেম্পশনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রস্তাবিত ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেম নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার ডিএসই এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হক, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়েরসহ দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাফিজ আল তারিক বলেন, প্রস্তাবিত প্ল্যাটফর্মটি দেশের মিউচুয়াল ফান্ড শিল্পের বিকাশ এবং বিনিয়োগকারীদের কার্যকর সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিনিয়োগের সুযোগ যত সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করা যাবে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে মানুষের আগ্রহও তত বাড়বে।
তিনি বলেন, বিশেষ করে বিনিয়োগকারীদের প্রবেশাধিকার সম্প্রসারণ এবং মিউচুয়াল ফান্ডকে আরও শক্তিশালী করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগ প্রয়োজন। অনলাইনে ইউনিট কেনা ও রিডেম্পশনের প্রক্রিয়া সহজ হলে বিনিয়োগকারীরা প্রচলিত জটিলতা কমিয়ে দ্রুত সেবা নিতে পারবেন।
বিনিয়োগে সহজতা ও স্বচ্ছতা বাড়বে
অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, বিনিয়োগকারীদের জন্য সমন্বিত সুবিধা নিশ্চিত করা এবং তাদের পোর্টফোলিওতে বৈচিত্র্য আনার সুযোগ তৈরির লক্ষ্যেই এক্সচেঞ্জকে আধুনিকায়নের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, প্রস্তাবিত ওয়েবভিত্তিক অর্ডার কালেকশন সিস্টেম মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রক্রিয়াকে আরও সহজ, সুবিধাজনক ও স্বচ্ছ করবে। এর মাধ্যমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিনিয়োগকারীদের সেবার পরিধিও সম্প্রসারিত হবে।
ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইউনিট সৃষ্টি ও রিডেম্পশনের প্রক্রিয়া সহজ হওয়া বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এ ধরনের ফান্ডে বিনিয়োগকারীরা নির্দিষ্ট প্রক্রিয়ায় ফান্ডে অর্থ বিনিয়োগ করে ইউনিট নিতে পারেন এবং প্রয়োজন হলে সেই ইউনিট রিডেম্পশনের মাধ্যমে অর্থ ফেরত নিতে পারেন। প্রক্রিয়াটি প্রযুক্তিনির্ভর হলে লেনদেনে সময় ও জটিলতা কমার পাশাপাশি স্বচ্ছতাও বাড়তে পারে।
প্রস্তাবিত সিস্টেমের কার্যক্রম তুলে ধরা
কর্মশালায় ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার সাইয়িদ মাহমুদ জুবায়ের প্রস্তাবিত সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য, কার্যক্রমের কাঠামো ও কার্যকারিতা তুলে ধরেন।
সংশ্লিষ্টদের মতে, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি এ খাতের বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে পুঁজিবাজারে বিনিয়োগের বিকল্প পণ্য হিসেবে মিউচুয়াল ফান্ডের গ্রহণযোগ্যতাও বাড়তে পারে।
পাঠকের মতামত:
- দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসে লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের লভ্যাংশ ঘোষণা
- শেয়ারবাজারে পতন
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে পতন
- মতিন স্পিনিংয়ের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানে ৬টি
- রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার
- ১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক
- তিন বছরে ২৪২% রিটার্ন
- জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার
- শাইনপুকুর সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
- বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে মীর আখতার
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- বিএটিবিসির মুনাফা কমেছে
- জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
- ওয়াটা কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
- এম.এল ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর লভ্যাংশ ঘোষনা
- এডিএন টেলিকমের লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- বিডিকম অনলাইনের লভ্যাংশ ঘোষনা
- ইফাদ অটোজের লভ্যাংশ ঘোষনা
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০% লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- সিলকো ফার্মার লভ্যাংশ ঘোষনা
- এডভেন্ট ফার্মার লভ্যাংশ ঘোষনা
- মুন্নু ফেব্রিক্সের লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- তসরিফা ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষনা
- কপারটেকের লভ্যাংশ ঘোষণা
- মূল বিমা ব্যবসার মুনাফা কমেছে ৭৪%, ঝুঁকিতে এফডিআরের বড় অংশ
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- প্রাইম ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার
- দূর্বল ব্যবসার জিপিএইচ ইস্পাতের পিছুটান
- লভ্যাংশ দেবে না মিরাকল ইন্ডাস্ট্রিজ
- সোনালী লাইফের ৯ মাসের উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ
- স্কয়ার টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ব্র্যাক ব্যাংকের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- ইউনাইটেড পাওয়ারের সাবসিডিয়ারির লভ্যাংশ ঘোষণা
- বিজিআইসির ইপিএস বেড়েছে ১ পয়সা
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের লভ্যাংশ ঘোষণা
- শমরিতা হসপিটালের লভ্যাংশ ঘোষনা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














