পুঁজিবাজারে বিনিয়োগঃ করণীয় ও বর্জনীয়
দেশের অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করতে পুঁজিবাজার একটি প্রধান সহায়ক শক্তি হিসেবে কাজ করে। দেশের অর্থনীতি স্থিতিশীল ও টেকসই রয়েছে কি না তা বোঝার অন্যতম উপায় হচ্ছে পুঁজিবাজারের গতিপ্রকৃতি খেয়াল করা। তবে একথাও সত্যি যে, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বেশকিছু ঝুঁকি রয়েছে। যেকোনো ব্যবসা বা লেনদেনের ক্ষেত্রে বলা যায়, ঝুঁকি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়ে বিনিয়োগ করলে সেখান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য সব সময় কিছু জিনিস মাথায় রেখে পুঁজিবাজারে বিনিয়োগ করা উচিত।
বিনিয়োগকারীর করণীয়-
প্রথমে পুঁজিবাজার ও এর তালিকাভুক্ত প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানুনঝুঁকি এড়িয়ে বিনিয়োগ করতে চাইলে প্রথমেই পুঁজিবাজারের সার্বিক অবস্থা সম্পর্কে পুরোপুরি জেনে নিতে হবে; বিনিয়োগের আগে বিস্তারিত গবেষণা করা আবশ্যক। আমাদের দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০২২ সালের হিসাব অনুযায়ী ৬৫৬টি তালিকাভুক্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিনিয়োগ করার আগে প্রতিষ্ঠানগুলোর বিগত বছরগুলোর আর্থিক লেনদেনের ইতিহাস, পূর্নাঙ্গ আর্থিক বিবরণী ও শেয়ার প্রতি লভ্যাংশ প্রদানের পরিমাণ সম্পর্কে জেনে নিতে হবে। প্রতিষ্ঠানগুলোর লেনদেনের গতিপ্রকৃতি বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের হিসাব অনুযায়ী দেশে সক্রিয় বিনিয়োগকারীর সংখ্যা ছিল ১৪ লাখেরও বেশি। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই বাজার থেকে লাভবান হতে চাইলে এই বাজারের খুঁটিনাটি জানতে হবে এবং প্রয়োজনীয় গবেষণার কোনো বিকল্প নেই।
পুঁজিবাজার সংক্রান্ত নিয়মনীতি এবং নীতিমালা সম্পর্কে সম্যক ধারণা রাখুনপুঁজিবাজারে লেনদেন করতে চাইলে প্রথমেই বিনিয়োগকারীকে একটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট খুলতে হয়। এই অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে লেনদেন করা সবক্ষেত্রেই বিনিয়োগকারীকে নানা ধরণের নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হয়। এছাড়া, পুঁজিবাজারের এমন কিছু নীতিমালা রয়েছে যা তালিকাভুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। ডিএসই (ঢাকা স্টক এক্সচেঞ্জ) ও সিএসই’র (চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ) ওয়েবসাইট ও ব্রোকারেজ হাউজ থেকে এসব নীতিমালা সম্পর্কে প্রাথমিকভাবে জেনে নেয়া যায়। নিয়ন্ত্রণ সংস্থা অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ওয়েবসাইটে অনেক ক্ষেত্রে এসব নীতিমালা প্রকাশ করে থাকে। অনেক সময় আবার এসব নীতিমালায় পরিবর্তন বা সংশোধন আসতে পারে। সেক্ষেত্রে হালনাগাদ করা নীতিমালা সম্পর্কে খোঁজ রাখতে পত্রপত্রিকার শেয়ারবাজার অংশে নিয়মিত চোখ বুলাতে হবে। পুঁজিবাজারে লেনদেন শুরু করার আগেই নীতিমালা সম্পর্কে জেনে নেয়া জরুরি।
যেমন আয়/সঞ্চয়, তেমন বিনিয়োগপুঁজিবাজারে বিনিয়োগ নিজের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে করা উচিত। বিশেষজ্ঞরা সাধারণত, সঞ্চয় বা অলস অর্থ থেকে পুঁজিবাজারে বিনিয়োগ করতে উৎসাহিত করেন। পাশাপাশি, পুঁজিবাজার সম্পর্কে যথেষ্ট পরিমাণ জানাশোনা রাখা ও বিনিয়োগের ক্ষেত্রে আত্মবিশ্বাসের ওপর গুরুত্ব দেন তারা। একই সাথে, বিনিয়োগে ঝুঁকি কমিয়ে আনতে ঋণ-নির্ভর লেনদেন না করার প্রতি গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা।
বিনিয়োগের ক্ষেত্রে পেশাদার প্রতিষ্ঠানের সাহায্য নিননিজস্ব গবেষণার কোনো বিকল্প না থাকলেও, বিনিয়োগকারীর কাজকে সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে দেশে বেশকিছু ব্রোকারেজ হাউজ গড়ে উঠেছে। লেনদেন সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি জানার ক্ষেত্রে বিনিয়োগকারীদের সার্বক্ষণিক খোঁজখবর দিয়ে সহায়তা করে ব্রোকারেজ হাউজগুলো। পুঁজিবাজারে বিনিয়োগ করা ও লেনদেনের ঝুঁকি কমিয়ে আনতে পরামর্শদাতা হিসেবে এসব ব্রোকারেজ হাউজের সহায়তা গ্রহণ করা যায়। সময়ের সাথে সাথে পুঁজিবাজারে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে এখন দেশেও যুগোপযোগী ব্রোকারেজ হাউজ গড়ে উঠেছে। অনেক ব্রোকারহাউজের এখন নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) রয়েছে। নিজস্ব ওএমএস থাকলে একটি ব্রোকারেজ হাউজ বিনিয়োগসংক্রান্ত সমস্ত প্রক্রিয়া ও সেবা আরও সহজ ও নিরবচ্ছিন্ন করতে সক্ষম হয়। অনেক ব্রোকারহাউজের নিজস্ব রিসার্চ টিম আছে। সবকিছু দেখেবুঝে একটি ভাল ব্রোকারহাউজ বা মার্চেন্ট ব্যাংকের সহায়তা নিলে বিনিয়োগের ঝুঁকি অনেকটাই কমে আসবে।
বিনিয়োগে বর্জনীয়-
আবেগের বশবর্তী হওয়া যাবে নাবিনিয়োগের ক্ষেত্রে আবেগ একদমই পরিহার করা উচিত। আবেগ থেকে লেনদেন করলে অনেক গুরুত্বপূর্ণ আর্থিক সূচক মনোযোগ এড়িয়ে যেতে পারে। এতে করে বিনিয়োগকারী ঝুঁকির পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পুঁজিবাজারে বিনিয়োগ করে লাভবান হওয়ার ক্ষেত্রে বেশিরভাগ সময়ই এই খাতের বিশেষজ্ঞ ও ব্রোকারেজ হাউজগুলো দীর্ঘমেয়াদী চিন্তাভাবনার ওপর গুরুত্বারোপ করে থাকে। রাতারাতি বা স্বল্পমেয়াদে লাভবান হওয়ার চিন্তা থেকে পুঁজিবাজারে লেনদেন করতে চাইলে ঝুঁকির আশঙ্কা থাকে।
গুজব হতে সাবধানএসবের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। অনেকেই বিভিন্ন সময় গুজব ছড়ানোর মাধ্যমে বিনিয়োগকারীদের প্রতারিত করতে ও পুঁজিবাজারের স্থিতিশীলতায় ব্যাঘাত ঘটাতে চেষ্টা করে। গুজব প্রচারকারী চক্র একেক সময় একেক রকম বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি করতে সক্রিয় হয়। গুজবের ফলাফল সুদূরপ্রসারী হতে পারে। বিশেষ করে, গুজবের ফলে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারী আকস্মিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ফলে ওই বিনিয়োগকারী পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। বিনিয়োগকারী হিসেবে এই ধরনের বিভ্রান্তি থেকে নিজেদের রক্ষা করতে হবে।
দেশের অর্থনীতির টেকসই বিকাশ অনেকটাই পুঁজিবাজারে লেনদেনের ওপর নির্ভর করে। তাই পুরোপুরি জেনে-বুঝে ও ঝুঁকি সম্পর্কে নিশ্চিন্ত হয়ে তারপরই এই খাতে বিনিয়োগ করা উচিত। পুঁজিবাজারে বিনিয়োগের মধ্য দিয়ে একদিকে যেমন বিনিয়োগকারী লাভবান হতে পারেন, অন্যদিকে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যবসা প্রতিষ্ঠান ও জাতীয় অর্থনীতি সমৃদ্ধ হতে পারে
পাঠকের মতামত:
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বাজার মূলধন কমেছে ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- দর পতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- নবায়ন না হওয়ায় আভিভার লেনদেন বন্ধ
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- শার্প ইন্ড্রাস্ট্রিজের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান খারাপ
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসানে ব্যবসা; তবু ৬ মাসে ৫৭ টাকা বাড়ল দর
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- দর বৃদ্ধির শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- শেয়ারবাজারে উত্থান
- আইপিডিসি ফাইন্যানন্সের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- পর্ষদে থাকছেন না সালমান এফ রহমান, নতুন করে সাজছে বেক্সিমকো ফার্মা
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- ২২,৫৬৯ কোটি রুপির এনএসই আইপিও
- সিকদার ইন্স্যুরেন্সের দুর্বল ব্যাংকে এফডিআর
- দর পতনের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- মাকসুদের সময়ের তলানিও ভাঙল শেয়ারবাজার
- সোমবার লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আমরা নেটওয়ার্কসের আইপিও-রাইটে প্রতারণা
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় পতন
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- মাসুদ খানের সঙ্গে সম্পর্ক, এবার জিপিএইচের ৯৬৮ কোটি টাকার রাইটের উদ্যোগ
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমেছে, শেয়ারদর বেড়েছে ১৫১ শতাংশ—কেন?
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে পতন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে, নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- ফাস ফাইন্যান্স: ৯৯.৯৯% ঋণ খেলাপি
- দর বৃদ্ধির শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- এনভয় টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- শেয়ারবাজারে পতন
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’, স্থিতিশীল পূর্বাভাস
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- শেয়ারবাজারে পতন
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি














