ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

শেয়ারবাজারে উত্থান

২০২৬ অক্টোবর ১৩ ১৫:৩২:১৫
শেয়ারবাজারে উত্থান

সোমবার (১২ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়। এরপরে মঙ্গলবার আরও তলানিতে নেমেছে লেনদেন। এদিন ডিএসইর প্রায় ৮০ শতাংশ কোম্পানির দর কমেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪০৯ পয়েন্টে। যা সোমবার ৪৬ পয়েন্ট ও রবিবার ২৫ পয়েন্ট কমেছিল।

আজ ডিএসইতে ৪১৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৫২ কোটি ৮১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৩৬ কোটি ৭০ লাখ টাকার বা ৮ শতাংশ।

এদিকে মঙ্গলবারও গত ১০ মার্চের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। অর্থাৎ গত ৭ মাসের মধ্যে আজ সর্বনিম্ন লেনদেন হয়েছে। আজকের তুলনায় সর্বশেষ গত ৯ মার্চ কম লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ হয়েছিল ৪১৬ কোটি ৫ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৫ টি বা ৫০.৩৯ শতাংশের। আর দর কমেছে ১৩৭ টি বা ৩৫.৪০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৫ টি বা ১৪.২১ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৭৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬ টির, কমেছে ১০৩ টির এবং পরিবর্তন হয়নি ১৭ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫২২ পয়েন্টে।

আগেরদিন সিএসইর সূচকটি ৮৪ পয়েন্ট কমেছিল এবং লেনদেন হয়েছিল ২৯ কোটি ৪ লাখ টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে