নিরবে ধংসের পথে আরেক ব্যাংক
প্রায় ৫০ বছরের পুরোনো আইএফআইসি ব্যাংক এখন গভীর আর্থিক সংকটে। শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনেই উঠে এসেছে বিপুল প্রভিশন ঘাটতি, সুদ আয়ের তুলনায় সুদ ব্যয় অনেক বেশি হওয়া এবং বড় অঙ্কের পরিচালন ও নিট লোকসানের চিত্র। বছর শেষে ঋণের বিপরীতে প্রয়োজনীয় প্রভিশন বা সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার ২১৮ কোটি ১০ লাখ টাকা। একই বছর ব্যাংকটির পরিচালন লোকসান হয়েছে প্রায় ২ হাজার ৩৬৫ কোটি ৪৬ লাখ টাকা। কর-পরবর্তী নিট লোকসান দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৫৬১ কোটি ৬৯ লাখ টাকা। আগের বছরও লোকসানে থাকা ব্যাংকটির আর্থিক পরিস্থিতি ২০২৫ সালে আরও খারাপ হয়েছে।
দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সাবেক সভাপতি এএসএম শায়খুল ইসলাম (এফসিএমএ) বলেন, দেশের ব্যাংক খাতের অর্থকে ঋণের নামে লুটপাট করা হয়েছে, এটা সবাই জানে। এ কারনেই বেশ কিছু ব্যাংক এখন খেলাপিতে ভুগছে। কিন্তু তারপরেও সঞ্চিতি গঠন করছে না। এর মাধ্যমে ব্যাংকের প্রকৃত অবস্থা আড়াঁল করা হচ্ছে। যদিও বাংলাদেশ ব্যাংক এই সুযোগ প্রদানের মাধ্যমে ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে চাচ্ছে। দেখা যাক কতটা সফল হয়।
১৯৭৬ সালে যাত্রা শুরু করা আইএফআইসি প্রথমে যৌথ উদ্যোগের আর্থিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৩ সালে এটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক ব্যাংকে রূপ নেয়। দীর্ঘ পথ পেরিয়ে আসা এই ব্যাংকের বর্তমান আর্থিক পরিস্থিতি এখন বড় প্রশ্নের মুখে। বিশেষ করে বিপুল অঙ্কের ঋণঝুঁকি সামাল দিতে না পারা এবং প্রয়োজনীয় সঞ্চিতি সংরক্ষণে ঘাটতি ব্যাংকটির আর্থিক ভিত্তি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের নেতৃত্ব ও প্রভাব নিয়ে অতীতেও নানা অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে আইএফআইসি ব্যাংক থেকে ঋণ ও অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন পর্যায়ে অনুসন্ধান ও মামলা হয়েছে। ব্যাংকটির বর্তমান আর্থিক দুরবস্থা এবং ঋণঝুঁকির ব্যাপ্তি অতীতের ব্যবস্থাপনা ও ঋণ বিতরণ নিয়ে জবাবদিহির প্রশ্ন সামনে এনেছে।
ব্যাংকটির বার্ষিক প্রতিবেদনের ব্যবস্থাপনা আলোচনায় বলা হয়েছে, ২০২৫ সালে বিনিয়োগের বিপরীতে ২২ হাজার ১০ কোটি ৯৫ টাকা প্রভিশন বা সঞ্চিতি প্রয়োজন ছিল। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সঞ্চিতি করেছে ৭৯২ কোটি ৮৫ লাখ টাকা। ফলে সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে ২১ হাজার ২১৮ কোটি ১০ লাখ টাকা। প্রয়োজনীয় সঞ্চিতি সংরক্ষণ না করায় আর্থিক বিবরণীতে সম্পদ, মুনাফা ও ইক্যুইটি অতিরঞ্জিত এবং দায় কম দেখানোর ঝুঁকি তৈরি হয়েছে।
ব্যাংকটির বক্তব্য অনুযায়ী, পরিচালন মুনাফা না থাকায় ২০২৫ সালে মুনাফা-লোকসান হিসাবে নতুন করে প্রভিশন সংরক্ষণ করা সম্ভব হয়নি। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ঘাটতি সমন্বয় না করেই আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
ব্যাংকটির আয়ের চিত্রও উদ্বেগজনক। ২০২৫ সালে সুদ আয় হয়েছে ২ হাজার ২১০ কোটি ২১ লাখ টাকা, যা ২০২৪ সালে ছিল ৪ হাজার ১৪ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ এক বছরে সুদ আয় কমেছে ১ হাজার ৮০৪ কোটি ৩২ লাখ টাকা বা প্রায় ৪৫ শতাংশ। বিপরীতে আমানত ও ঋণের বিপরীতে সুদ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৯ কোটি ৬৭ লাখ টাকা। আগের বছর এ ব্যয় ছিল ৩ হাজার ৭৪১ কোটি ১৭ লাখ টাকা। ফলে সুদ আয় ও সুদ ব্যয়ের ব্যবধান ঋণাত্মক হয়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ২০৯ কোটি ৪৭ লাখ টাকা। অর্থাৎ সুদ থেকে আয় যা হয়েছে, তার চেয়ে দ্বিগুণেরও বেশি ব্যয় হয়েছে সুদ পরিশোধে।
সুদ আয় ও ব্যয়ের এই ব্যবধান ব্যাংকটির পরিচালন লোকসানের অন্যতম প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উঠে এসেছে। ২০২৫ সালে ব্যাংকটির পরিচালন লোকসান হয়েছে প্রায় ২ হাজার ৩৬৫ কোটি ৪৬ লাখ টাকা। আগের বছর পরিচালন লোকসান ছিল প্রায় ৫৪ লাখ ৮৭ হাজার টাকা। ফলে এক বছরের ব্যবধানে পরিচালন ফলাফলে বড় অবনতি হয়েছে। বার্ষিক প্রতিবেদনের ব্যবস্থাপনা আলোচনা অনুযায়ী, ঋণমানের অবনতি এবং নিট সুদ আয়ের বড় পতন এ লোকসানের প্রধান কারণ।
লোকসানের প্রভাব পড়েছে শেয়ারপ্রতি মুনাফাতেও। ২০২৫ সালে ব্যাংকটির পৃথক আর্থিক হিসাবে নিট লোকসান হয়েছে প্রায় ২ হাজার ৫৬১ কোটি ৬৯ লাখ টাকা। ২০২৪ সালে লোকসান ছিল প্রায় ১০২ কোটি ৪৭ লাখ টাকা। শেয়ারপ্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৩ পয়সা, আগের বছর যা ছিল ৫৩ পয়সা। একই সঙ্গে আগের বছরের প্রায় ২১৫ কোটি ৭২ লাখ টাকার সঞ্চিত মুনাফার উদ্বৃত্ত ২০২৫ সাল শেষে তা দাঁড়িয়েছে ঋণাত্মক প্রায় ২ হাজার ৩৪৫ কোটি ৯৮ লাখ টাকা।
ব্যাংকটির পরিচালন ব্যয়ের কয়েকটি খাতেও বৃদ্ধি দেখা যায়। লোকসানের বছরে ব্যয় বৃদ্ধির কারণ খতিয়ে দেখার অবকাশ রয়েছে। ব্যাংকটির সমন্বিত হিসাবে হিসাবে, ২০২৫ সালে পরিচালকদের ফি ও সম্মানী খাতে ব্যয় হয়েছে ৬৬ লাখ ১ হাজার ৮৩৩ টাকা। আগের বছর ছিল ৫০ লাখ ৫৭ হাজার ৯৮৪ টাকা।
নিরীক্ষকের প্রতিবেদনেও ঋণের বিপরীতে প্রভিশন নির্ধারণ এবং সুদ আয় স্বীকৃতিকে গুরুত্বপূর্ণ নিরীক্ষা-বিষয় হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুদ আয় স্বীকৃতির ক্ষেত্রে ভুল বা জালিয়াতির ঝুঁকি থাকতে পারে বলে নিরীক্ষা-সংক্রান্ত আলোচনায় উল্লেখ রয়েছে। বিপুল প্রভিশন ঘাটতি ও ঋণমানের অবনতির সঙ্গে এই নিরীক্ষা-উদ্বেগ ব্যাংকটির আর্থিক প্রতিবেদন এবং ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে আরও প্রশ্ন তৈরি করেছে।
এসব বিষয়ে জানতে ব্যাংকটির চেয়ারম্যান মো. মেহমুদ হুসাইন ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তফার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোন জবাব পাওয়া যায়নি। এছাড়া হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়েও প্রতিউত্তর পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
- নিরবে ধংসের পথে আরেক ব্যাংক
- বাংলাদেশের পুরো শেয়ারবাজারের চেয়েও বড় জিয়োর আইপিওতে আবেদন
- ১০০ মিনিটেই সাবস্ক্রাইবড জিয়োর আইপিও
- হাজার কোটি টাকার বন্ড কেলেঙ্কারি: নিরীক্ষককে এফআরসিতে পাঠাচ্ছে বিএসইসি
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- দুর্গাপূজায় ৫ দিনের ছুটি শুরু
- জিকিউ বলপেনের বকেয়া কর-ভ্যাট ১৪ লাখ টাকা
- বিজিআইসির ইপিএস বেড়েছে
- লাফার্জহোলিসমের ব্যবসায় ধস : অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা
- ৭ প্রতিষ্ঠানকে ঘাটতি পূরণের সময়, ৪টির কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত
- কমোডিটি ডেরিভেটিভস ব্রোকার হচ্ছে ৬ প্রতিষ্ঠান
- আইপিও ছাড়াই তালিকাভুক্তি, শেয়ারের দামে ২৫% ছাড় বাধ্যতামূলক
- শেয়ারবাজারে উত্থান
- দুলামিয়া কটনের লভ্যাংশ ঘোষনা
- শার্প ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে
- কাশেম ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা
- মতিন স্পিনিং মিলসের লভ্যাংশ ঘোষণা
- দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান বিনিয়োগকারীরা
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতন
- দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সোনালী আঁশের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- বড় আইপিও নিয়ে আসছে মুকেশ আম্বানির জিয়ো
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের ৪৭.৫০% লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিকন ফার্মার ১১% লভ্যাংশ ঘোষনা
- বাজার মূলধন কমেছে ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- সাপ্তাহিক দর পতনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান
- দর পতনের শীর্ষে বিআইএফসি
- দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- নাহি অ্যালুমিনিয়ামের ২.২৫% লভ্যাংশ ঘোষনা
- বিএসআরএম লিমিটেডের ৫৫% লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের ৬% লভ্যাংশ ঘোষনা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে
- দর বুদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- কারন ছাড়াই আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে উত্থান
- ২০ কোটি টাকার পাঁচ সম্পত্তির মূল্য নির্ধারণ করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে
- অর্থমন্ত্রীর আশ্বাসে চাঙা ভারতের শেয়ারবাজার, সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- রূপালি লাইফের ৪২ কোটি টাকা আত্মসাত
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে উত্থান
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
- এপেক্স ট্যানারির ‘নো ডিভিডেন্ড’
- ভারতের শেয়ারবাজারে বড় পতন
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- শেয়ারবাজারে পতন
- দর পতনের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- দর বৃদ্ধির শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- ইভিন্স টেক্সটাইলের শেয়ারে সর্বোচ্চ লেনদেন
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’, স্বল্পমেয়াদে ‘এসটি-১’
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- আইপিওতে আসার আগে ২২৬% বোনাস : শেয়ার ইস্যু নিয়ে আছে খামখেয়ালিপনা
- শিবলী ও দূর্ণীতিবাজ কর্মকর্তাদের রক্ষায় আদালতের দারস্থ রাশেদ মাকসুদ
- বেস্ট হোল্ডিংসের প্রতি স্কয়ার ফিট নির্মাণে ব্যয় ১৮৫০১ টাকা : সী পার্লের হয়েছে ৪৭১৫ টাকা
- মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনিয়ম সত্ত্বেও শাস্তির পরিবর্তে বেস্ট হোল্ডিংসকে আরও অনৈতিক সুবিধা প্রদান
- তালিকাভুক্ত হোটেলগুলোর মধ্যে সেরা হলেও শেয়ার দরে পিছিয়ে
- এবার বেস্ট হোল্ডিংসের আন্ডারসাবস্ক্রাইব এড়াতে বিএসইসির অনৈতিক সুবিধা
- সাড়ে ১২শ কোটি টাকা ঋণী এসএস স্টিলের চেয়ারম্যানের শত কোটি টাকার বিয়ের অনুষ্ঠান
- বিনিয়োগকারীদের নামে সংগঠন করে চাঁদাবাজি : ধরিয়ে দেওয়ার পরামর্শ
- রবিবার মার্জিনে ঢুকছে বেস্ট হোল্ডিংস
- অনৈতিক লেনদেনের মাধ্যমে বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন
- শেয়ারবাজারের স্বৈরাচার শিবলীর নানা অপকর্ম
- মেধার জন্য ছাত্রদের আন্দোলন : মেধাবী তাড়াতে নাহিদের ষড়যন্ত্র
- শেয়ারবাজারে আসার আগে ১ কোটি টাকার কোম্পানি হয়ে গেল ২৩ কোটি
- টপটেন লুজারের ৮০ শতাংশই বীমা কোম্পানি





.jpg&w=50&h=35)
.jpg&w=50&h=35)







