ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে 

২০২৬ অক্টোবর ২৬ ০৯:০৭:২৩
মাইডাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে 

শেয়ারবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সের চলতি অর্থবছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) ব্যবসায় ৩৩ শতাংশ লোকসান বেড়েছে।

মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ এসব জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৬.২৭) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (৪.৭২) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১.৫৫ টাকা বা ৩৩ শতাংশ।

এদিকে কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০৬) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.৪৬) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ১.৪০ টাকা বা ৯৬ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (২৪.৯৩) টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে